Swachh Survekshan Awards, 2021: আবারও দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর, সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য ছত্তিশগড়

টানা পঞ্চমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর (Cleanest City) নির্বাচিত হল ইন্দোর (Indore)। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সমীক্ষা অনুযায়ী পরিচ্ছন্নতার নিরিখে মধ্যপ্রদেশের এ শহরই দেশের সেরা। দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের (Cleanest State) তকমা পেয়েছে ছত্তিশগড় (Chhattisgarh)।

Swachh Survekshan Awards, 2021: আবারও দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর, সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য ছত্তিশগড়
Indore (Photo: Twitter)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: টানা পঞ্চমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর (Cleanest City) নির্বাচিত হল ইন্দোর (Indore)। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সমীক্ষা অনুযায়ী পরিচ্ছন্নতার নিরিখে মধ্যপ্রদেশের এ শহরই দেশের সেরা। দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের (Cleanest State) তকমা পেয়েছে ছত্তিশগড় (Chhattisgarh)।

‘স্বচ্ছ সর্বেক্ষণ’ পুরস্কারের (Swachh Survekshan Awards, 2021) 'পরিচ্ছন্ন শহর' বিভাগে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে গুজরাতের সুরাত ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ঘোষিত সমীক্ষায় বারাণসীকে 'পরিচ্ছন্ন গঙ্গা শহর' হিসাবে ঘোষণা করা হয়েছে। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আরও পড়ুন: GST: জিএসটি হবে ১২ শতাংশ, দাম বাড়তে চলেছে পোশাক, বোনা কাপড় ও জুতোর

'স্বচ্ছ সর্বেক্ষণ' হল দেশের সব শহরগুলির পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের একটি বার্ষিক সমীক্ষা। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে কেন্দ্রীয় সরকার এই সমীক্ষা চালু করেছিল।

(The above story first appeared on LatestLY on Nov 20, 2021 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).