COVID-19 Cases In India: ভারতে করোনা আক্রান্ত ৭.৪২ লাখ ছাড়ালো, একদিনে সংক্রামিত ২২ হাজার ৭৫২ জন

মঙ্গলবার সারা দিনে ভারতে কোভিডে আক্রান্ত (COVID-19 Cases In India) হয়েছেন ২২ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৪৮২ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭। এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ৬৪ হাজার ৯৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬৫ হাজার ৮৩১ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ২০ হাজার ৬৪২ জন। ভারতে মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ১৭ হাজার ১২১। মৃতের সংখ্যা ৯ হাজার ২৫০। তামিলনাড়ুতে কোভিড রোগীর সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ১৮ হাজার হাজার ৫৯৪-তে।

COVID-19 Cases In India: ভারতে করোনা আক্রান্ত ৭.৪২ লাখ ছাড়ালো, একদিনে সংক্রামিত ২২ হাজার ৭৫২ জন
ভারতে করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ জুলাই: মঙ্গলবার সারা দিনে ভারতে কোভিডে আক্রান্ত (COVID-19 Cases In India) হয়েছেন ২২ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৪৮২ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭। এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ৬৪ হাজার ৯৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬৫ হাজার ৮৩১ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ২০ হাজার ৬৪২ জন। ভারতে মহামারী করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ১৭ হাজার ১২১। মৃতের সংখ্যা ৯ হাজার ২৫০। তামিলনাড়ুতে কোভিড রোগীর সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ১৮ হাজার হাজার ৫৯৪-তে।

তামিলনাড়ুতে করোনার বলি ১ হাজার ৬৩৬ জন। রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৮৩১। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারতে করোনাভাইরাস টেস্টের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল। দেশজুড়ে টেস্ট ল্যাব তৈরি হয়েছে ১ হাজার ১১৫টি করোনা থেকে সুস্থতার হার বেড়েছে ৬১. ১৩ শতাংশ। আরও পড়ুন-Global COVID-19 Cases: বিপর্যয়ের সীমায় করোনাতঙ্ক, বিশ্বে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ছাড়ালো

এদিকে বিশ্বে এই মুহূর্তে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ১ কোটি ১০ লক্ষ ৭০ হাজারেরও বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ইতিমধ্যেই মৃতের তালিকায় রয়েছে ৫ লক্ষ ৪৩ হাজারেরও বেশি লোক। বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যাটি হল ১ কোটি ১৭ লক্ষ ৯৮ হাজার ৬৭৮। যেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৪৩ হাজার ৫৩৫-এ। করোনা সংক্রমণ ও মৃতের তালিকায় বিশ্বের শীর্ষস্থানে থাকা দেশ মার্কিন যু্ক্তরাষ্ট্র। সেখানে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৩ হাজার ৭৫৯। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৪৪৫। অন্যদিকে ১৬ লক্ষ ৬৮ হাজার ৫৮৯ জন আক্রান্তকে নিয়ে সংক্রমণের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ দেশটি হল ব্রাজিল।

(The above story first appeared on LatestLY on Jul 08, 2020 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).