স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে পালন করা হয়েছিল আজাদি কা অমৃত মহোৎসব। সেইউৎসবের অংশ হিসাবে প্রকাশিত হল সঙ্গীতের শ্রদ্ধাঞ্জলি জয় হে ২.০।বাংলার সৌমেন্দ্র ও সৌম্যজিৎ জুটির সঙ্গীত পরিচালনায় জাতীয় সঙ্গীতের এই নতুন সংযোজন প্রকাশ পেয়েছে ইউটিউবে। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই পরিবেশনে গলা মিলিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ জন শিল্পী। ভারত সরকারের আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনে এই সঙ্গীতের উপস্থাপনার দায়িত্বে ছিলেন অম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। ১৯১১ সালে কবিগুরুর লেখা ভারত ভাগ্য বিধাতা গানটির পাঁচটি স্তবক জায়গা পেয়েছে এই গানে। ১৯৫০ সালে ভারতের সংবিধানে এই গানের প্রথম স্তবকটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছে।