Maharashtra: একাধিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহে প্রেমিকাকে চারতলা বাড়ির ছাঁদ থেকে ছুঁড়ে ফেলল যুবক, গ্রেফতার অভিযুক্ত

ডাক্তারি পড়তে মহারাষ্ট্রে এসেছিলেন দুই যুবক-যুবতি। ভর্তি হয়েছিলেন একই কলেজে। কিন্তু ওপর সন্দেহের বশে প্রেমিকাকে চারতলার বাড়ির ছাঁদ থেকে ছুঁড়ে ফেলল প্রেমিক।

Maharashtra: একাধিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহে প্রেমিকাকে চারতলা বাড়ির ছাঁদ থেকে ছুঁড়ে ফেলল যুবক, গ্রেফতার অভিযুক্ত
Representational Image (Photo Credits: PTI)

ডাক্তারি পড়তে মহারাষ্ট্রে এসেছিলেন দুই যুবক-যুবতি। ভর্তি হয়েছিলেন একই কলেজে। কিন্তু ওপর সন্দেহের বশে প্রেমিকাকে চারতলার বাড়ির ছাঁদ থেকে ছুঁড়ে ফেলল প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত তরুণীর নাম আরুশি সিং, বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত যুবক হরিয়ানা সোনিপতের বাসিন্দা ধ্রুব ছিক্কর। দুজনে স্কুলে পড়াকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় এবং পরবর্তীকালে সম্পর্কে জড়ায়। আর সম্পর্কের কারণেই দুজনে সাতারা মেডিকেল কলেজ হাসপাতালে (Satara Medical College) ভর্তি হয়।

জানা যাচ্ছে, দিনকয়েক ধরেই দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল। আরুশির সঙ্গে একই কলেজে পড়লে তাঁর ওপর নজর রাখত ধ্রুব। এবং সে সন্দেহ করত যে তাঁর বান্ধবী অন্য কোনও সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে আরুশি তাঁকে একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও সে ঝামেলা করত। গত বুধবার ধ্রুব আরুশিকে বাড়িতে ডাকে।  পুলিশসূত্রে জানা গিয়েছে, এদিনও এই প্রসঙ্গে বিবাদ চরমে পৌঁছায়। দুজনের মধ্যে হাতাহাতিও হয়। আর তখনই রাগের মাথায় আরুশিকে চারতলার ছাঁদ থেকে ধাক্কা দিয়ে ফেলে ধ্রুব।

এরপর ওই বিল্ডিংয়ের বাকি লোকজনেরা স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে ধ্রুবকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আরুশির পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধ্রুবকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে তদন্তকারী আধিকারিকরা।

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 09:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).