Rahul Gandhi. (File Photo)

Rahul Gandhi on Ceasefire: সংসদের বাদল অধিবেশনে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে বিশেষ অধিবেশনে ঝড় তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় সেনাকে বাঘের সঙ্গে তুলনা করে রায়বারেলির সাংসদ রাহুল গান্ধী বললেন, "বাঘের হাত পা বেঁধে কাজ করানো যায় না। ভারতীয় বায়ুসেনবার হাত পা বেঁধে রেখেছিল মোদী সরকার।"পহেলগাম জঙ্গি হামলার নিন্দা করে রাহুল বলেন, এটা পাকিস্তানের কাজ। যেভাবে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধদের ঠান্ডা মাথায় হত্য়া করা হয়েছে তার নিন্দার ভাষা নেই। অপরাশেন সিঁদুর শুরুর আগে থেকে গোটা দেশের বিরোধীরা ঘোষণা করেছিল, আমরা দেশের সরকার ও ভারতীয় সেনার পাশে থাকব। আমরা সেটা করেছি।" এই বক্তব্যের পর রাহুল গান্ধী আসেন, ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া আচমকা যুদ্ধবিরতি প্রসঙ্গে। রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন উনি দুই দেশের মধ্য়ে যুদ্ধবিরতি করিয়েছেন। ইন্দিরা গান্ধীর মত ৫০ শতাংশ সাহস থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ঘোষণা করুন তিনি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন। ট্রাম্প আমাদের বিমান ধ্বংস নিয়েও  যা বলছেন, প্রধানমন্ত্রী মোদী সেটাও মিথ্যা বলুন। "সংসদে রাহুলের এদিন ভাষণ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়।

দেখুন কী বললেন রাহুল গান্ধী

কী বলেছিলেন রাহুল

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, নরেন্দার সারেন্ডার। আর অপারেশনে সিঁদুরের সময় ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মোদী সরকারের কাছে জানতে চেয়েছিলেন রাহুল।

দেখুন কী বললেন রাহুল গান্ধী

ট্রাম্পের সঙ্গে মুনিরর বৈঠক নিয়ে মোদীকে প্রশ্ন রাহুলের

পহেলগামে জঙ্গি হানার নেপথ্য থাকা পাকিস্তানের জেনারেল আসিম মুনির সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ বৈঠক করলেন। কই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কিছু বলেননি। ট্রাম্পের সাহস কী করা হয় ওঁর অফিসে মুনিরকে আমন্ত্রণ করার?