Electric Pole Accident Hyderabad. (Photo Credits:X)

Electric Pole Accident: তেলঙ্গানার সিলকন ভ্যালি হিসেবে পরিচিত হায়দারাবাদে সফটওয়ার ইঞ্জিনিয়রের মর্মান্তিক মৃত্যু। গণেশ বিসর্জন দেখে স্কুটিতে বাড়ি ফিরছিলেন ২৫ বছরের সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার সত্যবিক। ফেরার পথেই হঠাৎ একটি পুরনো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায় তাঁর মাথার উপর। গুরুতর জখম অবস্থায় সেখানেই মৃত্যু হয় তরুণ প্রযুক্তিবিদের। নাচারাম থানা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। স্কুটিতে চড়ে বাড়ি ফেরার পথে ২৫ বছরের যুবকের মাথায় ইলেকট্রিক পোল বা  বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার সিসি ক্যামেরার ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কীভাবে মৃত্য়ু

সংবাদমাধ্যমে প্রকাশ, রবিবার রাতে গণেশ বিসর্জন দেখে স্কুটিতে বাড়ি ফিরছিলেন ২৫ বছরের সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার সত্যবিক। ফেরার পথেই ঘটে যায় অঘটন। হঠাৎ একটি পুরনো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায় তাঁর মাথার উপর। গুরুতর জখম অবস্থায় সেখানেই মৃত্যু হয় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করা তরুণের।

দেখুন দুর্ঘটনার ভিডিও

অবহেলাতেই গেল প্রাণ!

দুর্ঘটনার পরেই ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই খুঁটিটি নড়বড়ে ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়েছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সেই অবহেলার ফলেই প্রাণ গেল এক যুবকের।