Heart Breaking Video Of Nikki Bhati: পণের জ্বালায় মেরে ফেলল নিকিকে, বউকে মেরে হিড়হিড় করে টেনে নিয়ে যায় বিপিন, এবার প্রকাশ্যে আরও একটি ভিডিয়ো, চোখে জল গোটা দেশের

নিকি ভাট্টির পরিবারের দাবি, বিয়ের ২ বছর পর থেকেই পণের জন্য নিকির উপর চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। গত ৯ বছরে নানা অশান্তির কারণে নিকি একাধিকবার বাড়িতে ফিরে গিয়েছেন। তবে স্ত্রী শ্বশুরবাড়িতে গেলে, বিপিন ভাট্টি সেখান হাজির হত এবং তাঁকে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে যেত বলে দাবি পরিবারের।

Heart Breaking Video Of Nikki Bhati: পণের জ্বালায় মেরে ফেলল নিকিকে,  বউকে মেরে হিড়হিড় করে টেনে নিয়ে যায় বিপিন, এবার প্রকাশ্যে আরও একটি ভিডিয়ো, চোখে জল গোটা দেশের
Greater Noida Victim's Last Video (Photo Credit: X/Screengrab)

নয়ডা, ২৫ অগাস্ট: গ্রেটার নয়ডার (Greater Noida) তরুণী নিকি ভাট্টির মৃত্যু ঘিরে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিকির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে দেশ। এসবের মাঝে মৃত্যুর আগে নিকির পোস্ট করা একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে নিকি ভাট্টিকে মার্সিডিজ় গাড়ি চালাতে দেখা যায়। হাসি, খুশি মুখে নিকির (Nikki Bhati) মৃত্যু যে এভাবে মর্মান্তিকভাবে হবে, তা কেউ কল্পনা করতে পারেনি।

২৮ বছরের নিকি চেয়েছিলেন, আবার নতুন করে নিজের বিউটি পার্লার খুলতে। স্ত্রীর এই পার্লার খোলারদাবি কার্যত নস্যাৎ করে দেন নিকির স্বামী বিপিন ভাট্টি। তিনি বলেন, নিকি যে সমস্ত রিলস পোস্ট করতে থাকেন, তা তাঁর পরিবার কখনও মেনে নেয়নি। যা থেকেই স্বামী, স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। আর সেই অশান্তিই চূড়ান্ত রূপ নিলে, গত ২১ অগাস্ট নিকি ভাট্টির মর্মান্তিক মৃত্যুর খবর নাড়িয়ে দেয় গোটা দেশকে।

আরও পড়ুন: Greater Noida Murder Case: নয়ডায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় নতুন মোড়, গ্রেফতার আরও ২

জানা যায়, নিকি এবং তাঁর বোন কাঞ্চনের একই বাড়িতে বিয়ে হয়। নিকির সঙ্গে বিয়ে হয় বিপিন ভাট্টির। অন্যদিকে কাঞ্চন বিয়ে করেন রোহিতকে। বিয়ের সময় নিকির পরিবারের তরফে বিপিন ভাট্টিকে স্করপিও এসইউভি গাড়ি, রয়্যাল এনফিল্ড, সোনা এবং নগদ টাকা দেওয়া হয় বহুল পরিমাণে। তবে তা পেয়েও শান্ত হয়নি ভাট্টি পরিবার। বিপিনের আরও ৩৬ লক্ষ টাকা লাগবে (Dowry) বলে সে শ্বশুরবাড়িতে দাবি জানায়। যার মাধ্যমে হিসেবে বিপিন ভাট্টি বেছে নেয় নিকি ভাট্টিকে।

নিকি এবং কাঞ্চন আবার নতুন করে একসঙ্গে বিউটি পার্লার খুলতে চাইছিলেন। সেই সঙ্গে নিকি এবং কাঞ্চনের দুটি ইনস্টাগ্রাম প্রোফাইলও রয়েছে। যেখানে তাঁরা নিয়মিত ছবি এবং ভিডিয়ো  পোস্ট করতেন। কাঞ্চনের ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই নিকি ভাট্টির শেষ ভিডিয়ো সামনে আসে।

দেখুন নিকির শেষ ভিডিয়ো...

 

View this post on Instagram

 

গত ২১ অগাস্ট কী হয় 

নিকি ভাট্টির পরিবারের দাবি, বিয়ের ২ বছর পর থেকেই পণের জন্য নিকির উপর চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। গত ৯ বছরে নানা অশান্তির কারণে নিকি একাধিকবার বাড়িতে ফিরে গিয়েছেন। তবে স্ত্রী শ্বশুরবাড়িতে গেলে, বিপিন ভাট্টি সেখান হাজির হত এবং তাঁকে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে যেত বলে দাবি পরিবারের।

গত ২১ অগাস্ট যে ভিডিয়ো সামনে আসে, সেখানে নিকির  মৃত্যুর ভয়াবহ ছবি দেখা যায়। নিকির পার্লারে ঢুকে তাঁকে মারতে শুরু করে বিপিন ভাট্টি। এরপর তাঁকে সিঁড়ি দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যায় বিপিন ভাট্টি।

নিকিকে যেভাবে মারা হয়েছে তার জন্য দায়ি বিপিন ভাট্টি এবং আরও একজন মহিলা। এমনই দাবি মৃতের বোন কাঞ্চন এবং তাঁর ছেলের।

ঘটনার পরপরই শনিবার বিপিন ভাট্টিকে পুলিশ গ্রেফতার করে। রবিবার গ্রেফতার করা হয় বিপিনের মা দয়া ভাট্টিকে। সোমবার অর্থাৎ আজ গ্রেফতার করা হয় নিকির দেওর তথা কাঞ্চনের স্বামী রোহিত ভাট্টিকে।

(The above story first appeared on LatestLY on Aug 25, 2025 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).