Haryana Assembly Polls 2024: শুক্রেই কংগ্রেসে যোগ দিতে পারেন Vinesh Phogat, Bajrang Punia, হরিয়ানা বিধনসভা নির্বাচনের আগে বড় খবর

ভিনেশ জুলনা থেকে লড়তে চান কিন্তু হাত শিবির এই অবসরপ্রাপ্ত কুস্তিগীরের জন্য গুরুগ্রাম আসন খালি রাখছে বলেও খবর মেল। অন্যদিকে বজরং পুনিয়া বাদলি আসন থেকে লড়তে পারেন বলে থবর মেলে। যদিও কংগ্রেস কিংবা এই দুই কুস্তিগীরের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Haryana Assembly Polls 2024: শুক্রেই কংগ্রেসে যোগ দিতে পারেন Vinesh Phogat, Bajrang Punia, হরিয়ানা বিধনসভা নির্বাচনের আগে বড় খবর
Vinesh Phogat, Bajrang Punia Meets Rahul Gandhi (Photo Credit: ANI/X)

দিল্লি, ৬ সেপ্টেম্বর: শুক্রবার কংগ্রেসে যোগ দিতে পারেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) এবং বজরং পুনিয়া (Bajrang Punia)। হরিয়ানায় (Haryana) বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার কংগ্রেসে যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত ৪ সেপ্টেম্বর কংগ্রেসের এক্স হ্যান্ডেলের তরফে রাহুল গান্ধীর সঙ্গে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার একটি ছবি পোস্ট করা হয়। তখন থেকেই শুরু হয় জল্পনা।

শুধু তাই নয়, ভিনেশ জুলনা থেকে লড়তে চান কিন্তু হাত শিবির এই অবসরপ্রাপ্ত কুস্তিগীরের জন্য গুরুগ্রাম আসন খালি রাখছে বলেও খবর মেল। অন্যদিকে বজরং পুনিয়া বাদলি আসন থেকে লড়তে পারেন বলে থবর মেলে। যদিও কংগ্রেস কিংবা এই দুই কুস্তিগীরের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: Haryana Assembly Polls 2024: কংগ্রেসের হয়ে জুলনা থেকে লড়তে চাইছেন কুস্তিগীর ভিনেশ, বজরংয়ের পছন্দ বদলি আসন

সূত্রের খবর, দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া আজ হাত শিবিরে যোগ দিতে পারেন।

(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).