Car, Representational Image (Photo Credit: Unsplash)

Gujarat Jain Community: 'দশে মিলে কিনি গাড়ি, ছাড় পাই ভুরিভুরি।' এমন একটা স্লোগান দিতেই পারেন গুজরাটের জৈন সম্প্রদায়ের লোকেরা। আলাদা আলাদাভাবে না কিনে, সবাই একসঙ্গে বিলাসবহুল গাড়ি কেনার সুফল পেলেন তাঁরা। গুজরাটের জৈন সম্প্রদায়ের সদস্যরা 'জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (JITO) -এর মাধ্যমে একযোগে ১৮৬টি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার মোট মূল্য ১৪৯ কোটি ৫৪ লক্ষ টাকা। একসঙ্গে এতগুলি গাড়ি কেনায় প্রতিটি গাড়িতে প্রায় ১১ লক্ষ ৪১ হাজার টাকার সাশ্রয় হয়েছে। ২১ কোটি ২২ লক্ষ টাকার গাড়ি কিনে ছাড় পাওয়া গিয়েছে ১১ লক্ষ ৪১ হাজার টাকা।

কোন কোন কোম্পানির গাড়ি কেনা হয়

বিলাসবহুল গাড়িগুলোর দাম ৬০ লক্ষ থেকে ১ কোটি ৩৪ লক্ষ টাকা। কেনা সেইসব গাড়ির ব্র্যান্ডগুলিরর মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz), বিএমডব্লু (BMW) ও অডি (Audi)। প্রধানত আমেদাবাদের জৈন সদস্যরা হলেও, এই চুক্তি ভারতের বিভিন্ন শহর থেকেও সম্পন্ন হয়েছে।

দেখুন খবরটি

কী বললেন সংগঠনের শীর্ষ কর্তারা

JITO-এর “Community Buying” প্রচারের অংশ হিসেবে এই ডিল সম্পন্ন হয়েছে। JITO Apex-এর ভাইস-চেয়ারম্যান হিমাংশু শাহ বলেছেন, “এই ড্রাইভে সদস্যরা মোট ১৪৯.৫৪ কোটি টাকা মূল্যের লাক্সারি গাড়ি কিনেছেন এবং ২১.২২ কোটি সাশ্রয় করেছেন।”JITO সম্প্রদায়ভিত্তিক ক্রয়কে অন্যান্য সেক্টরে যেমন ইলেকট্রনিক্স, ওষুধ, গয়না ইত্যাদিতেও সম্প্রসারণের পরিকল্পনা করছে।