CoWIN: নিরাপদ, কোউইন থেকে প্রকাশ্যে আসছে না ব্যক্তিগত তথ্য, 'ডেটা লিক' দাবির পর খবর সরকারি সূত্রের

তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে দাবি করেন, কোউইন থেকে ডেটা লিক হতে শুরু করেছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেন, এই কোউইনের মাধ্যমে পি চিদাম্বরম, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন, সাংবাদিক রাজদীপ সরদেশাই, বরখা দত্তের মত মানুষদের সমস্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে।

CoWIN: নিরাপদ, কোউইন থেকে প্রকাশ্যে আসছে না ব্যক্তিগত তথ্য, 'ডেটা লিক' দাবির পর খবর সরকারি সূত্রের
COWIN App (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১২ জুন: কোভিড (COVID 19) টিকাকরণের জন্য ব্যবহৃত পোর্টাল কোউইন (CoWin) কারও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। জন্ম তারিখ থেকে ঠিকানা , কোনও নাগরিকের ব্যক্তিগত তথ্য কোউইন জোগাড় করে না। কোউইনের মাধ্যমে ডেটা লিক হতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের এমন ট্যুইটের পর সংশ্লিষ্ট অ্যাপ নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: TMC Leader Saket Gokhale Claims CoWIN Data Leaked?: কোউইন থেকে 'ডেটা লিক'? ট্য়ুইটে দাবি তৃণমূল নেতা সাকেতের

তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে দাবি করেন, কোউইন থেকে ডেটা লিক হতে শুরু করেছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেন, এই কোউইনের মাধ্যমে পি চিদাম্বরম, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন, সাংবাদিক রাজদীপ সরদেশাই, বরখা দত্তের মত মানুষদের সমস্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে। সাকেত গোখলের ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। ফলে কোউইনের মাধ্যমে যে কোনও নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসছে না, তেমনই পলাটা দাবি করা হয় সরকারি সূত্রের খবরে।

পাশাপাশি কোউই থেকে কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে গোটা বিষয়টি দেখভাল করা হচ্ছে বলেও খবর। গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে বলে খবর।

 

(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).