Maharashtra Horror: ভয়ঙ্কর! নাবালিকা ছাত্রীকে ধর্ষণ সরকারি স্কুল শিক্ষকের
সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। অভিযোগ, ওই স্কুলেরই এক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাম মদন ওয়াংখাড়ে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আলিবাগ, ৭ জানুয়ারি: সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। অভিযোগ, ওই স্কুলেরই এক নাবালিকা পড়ুয়াকে ধর্ষণ করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাম মদন ওয়াংখাড়ে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: COVID-19 Vaccine: করোনা প্রতিষেধক কী হালাল? টিকাকরণ শুরুর আগেই সংশয়ে ভারতের হিন্দু, মুসলিম ও ইহুদি সম্প্রদায়
পুলিশ সূত্রে খবর, ঘটনাটির সূত্রপাত ২০১৬ সাল থেকে। ধর্ষিতা নাবালিকা ওই সরকারি স্কুলেরই পড়ুয়া। ধর্ষণ করার পাশাপাশি ওই পড়ুয়াকে রীতিমত হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিত অভিযুক্ত। শুধু তাই নয়। ওই একই স্কুলে চাকরি করেন ধর্ষিতা পড়ুয়ার মা। সমস্ত কথা ফাঁস করে দিলে তাঁকেও স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে রীতিমত হুমতি দিত, এমনটাই অভিযোগ করেছে ওই নাবালিকা ছাত্রী।
তবে সম্প্রতি অত্যাচারের মাত্রা ক্রমাগত বাড়তে থাকার জেরে অবশেষে পরিবারের কাছে সমস্ত বিষয়টি বলে ওই ছাত্রী। এরপরই পরিবারের তরফে মানগাঁও পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়।
(The above story first appeared on LatestLY on Jan 07, 2021 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

