Kerala: ৩০ বছর ধরে ছাত্রীদের শ্লীলতাহানি, গ্রেফতার সিপিএম কাউন্সিলর

একটা ফেসবুক পোস্টেই সামনে চলে এল তাঁর অপকীর্তি- নোংরামো। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন, বাম আন্দোলনেও যোগ দিতেন। কেরলের এক পুরসভা থেকে জিতে কাউন্সিলরও ছিলেন।

Kerala: ৩০ বছর ধরে ছাত্রীদের শ্লীলতাহানি, গ্রেফতার সিপিএম কাউন্সিলর
প্রতীকী ছবি(File Photo)

কোচি, ১৪ মে: একটা ফেসবুক পোস্টেই সামনে চলে এল তাঁর অপকীর্তি- নোংরামো। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন, বাম আন্দোলনেও যোগ দিতেন। কেরলের এক পুরসভা থেকে জিতে কাউন্সিলরও ছিলেন। কেরলের মল্লপুরম জেলার সেই শিক্ষক-সিপিএম নেতা তথা জনপ্রতিনিধি শশী কুমারকে গ্রেফতার করা হল। ৩০ বছর ধরে মহিলা- ছাত্রীদের ওপর শ্লীলতাহানির অভিযোগে পকসো আইনে তাঁকে ধরা হয়। ৬০ জনেরও বেশি ছাত্রীদের ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এই বাম শিক্ষকের ওপর।

ক দিন আগেই শশী সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে পোস্ট করেছিলেন। সেই পোস্টের কমেন্টে তাঁর এক ছাত্রী বলেছিলেন, কীভাবে তিনি বারবার শ্লীলতহানি করতেন। আরও পড়ুন: ১৯ বছরের মহিলাকে ছুরি দেখিয়ে গণধর্ষণ, সিসিটিভি দেখে তদন্তে এগোচ্ছে পুলিশ

দেখুন টুইট

এরপর একের পর এক মহিলা সসি-র খারাপ স্বভাব, শ্লীলতাহানি নিয়ে মুখ খুলে, নিজেদের খারাপ অভিজ্ঞতার কথা জানিয়ে কমেন্ট করতে থাকে  সেই পোস্টে। ফেসবুক পোস্টটি ভাইরাল হলে পুলিশ এই সিপিএম কাউন্সিলরকে গ্রেফতার করে। পকসো ( দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১২) আইনে তাঁকে ৩০ বছর ধরে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়। দল তাঁকে সাসপেন্ড করেছে বলে খবর।

(The above story first appeared on LatestLY on May 14, 2022 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).