Exit Poll Results By All Channels For Lok Sabha Elections 2019: বাংলায় বিজেপি-র বড় সাফল্যের ইঙ্গিত, পদ্মের দাপটে তৃণমূল নেমে যেতে পারে ২৪ আসনে!

দিদি গড়ে ধস। ইন্ডিয়া টুডে থেকে এবিপি ( ABP) -নিয়েলসন এর বুথফেরত সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য়- বাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে ১৬টি লোকসভা আসন। হ্যাঁ, রাজ্যে তিনজন বিধায়কের দল এবার পেতে চলেছে ১৬টি লোকসভা আসন।

Exit Poll Results By All Channels For Lok Sabha Elections 2019: বাংলায় বিজেপি-র বড় সাফল্যের ইঙ্গিত, পদ্মের দাপটে তৃণমূল নেমে যেতে পারে ২৪ আসনে!
দিদি গড়ে মোদী ঝড়-ইঙ্গিত সমীক্ষা।

কলকাতা, ১৯ মে: মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র গড়ে পদ্মের দাপট। 'ইন্ডিয়া টুডে' (India Today) -'অ্যাক্সিস মাই ইন্ডিয়া' থেকে 'এবিপি' ( ABP)- 'সিএসডিএস'( CSDS) এর লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Elections 2019)-এর বুথফেরত সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য়। বাংলায় যে বিজেপি দু অঙ্কের সংখ্যার সাংসাদ পেতে চলেছে সেটা প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই সাফ বলা হয়েছে। 'ইন্ডিয়া টুডে'-তে আবার একধাপ এগিয়ে বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, রাজ্যে তৃণমূলের চেয়ে বিজেপি বেশি আসন জিততে পারে। ABP-CSDS এর সমীক্ষায় বলা হয়েছে বাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে ১৬টি লোকসভা আসন।

হ্যাঁ, এবিপি-র বুথ ফেরত সমীক্ষা সত্যি হলে রাজ্যে তিনজন বিধায়কের দল এবার পেতে চলেছে ১৬টি লোকসভা আসন। নরেন্দ্র মোদী-অমিত শাহ রাজ্যে রেকর্ড সংখ্যাক সভায় পদ্মের দাপট তৃণমূল কংগ্রেসকে ২৪টি আসনে নামিয়ে দিতে পারে। আর কংগ্রেস পেতে পারে ২টি আসন। বামেরা খাতাই খুলতে পারবে না। এবিপি-নিয়েলসনের সমীক্ষা মিলে গেলে মমতা ব্যানার্জি রাজ্যে ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছেন।

এবিপি-র সমাীক্ষা অনুযায়ী গতবার ৩৫ থেকে তৃণমূল নেমে যেতে পারে ২৪টি আসনে। তবে শুধু এবিপি নয়, ইন্ডিয়া টুডে (India Today)থেকে ইন্ডিয়া নিউজ (India News)থেকে রিপাবলিক টিভি, টাইমস নাও, সুদর্শন নিউজ-প্রায় সব চ্যানেল-সংস্থার বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে রাজ্যে পদ্মে ঝড় আসতে চলেছে। প্রায় সব জায়গার সমীক্ষাতেই দেখা যাচ্ছে তৃণমূল ২৬-২৯টি আসন জিততে পারে। সেখানে বিজেপি ১১-১৪টি আসন জিততে পারে। বিজেপি রাজ্যে ৪০ শতাংশের বেশি ভোট পেতে চলেছে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে।

সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ইন্ডিয়া টিভি-র সমাীক্ষায়। যেখানে দেখা যাচ্ছে রাজ্যে বিজেপির আসন তৃণমূলকে টেক্কা দিতে পারে। সুদর্শন নিউজের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জিততে পারে ১৯টি আসন, তৃণমূল পেতে পারে ২০টি আসন। টাইমস নাও ও সুর্দশন নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে বামেরা একটা আসন পেতে পারে।

EXIT POLL 2019- এক নজরে রাজ্যে কোন দল কটা আসন কে পেতে  পারে (মোট আসন ৪২টি)--

এবিপি-CSDS

তৃণমূল ২৪টি

বিজেপি ১৬টি

কংগ্রেস ২টি

বামফ্রন্ট ০

টাইমস নাও-ভিএআর

তৃণমূল- ২৮টি

বিজেপি-১১টি

কংগ্রেস-২টি

বামফ্রন্ট-১টি

রিপাবলিক টিভি-সি ভোটার

তৃণমূল-২৯টি

বিজেপি-১১টি

কংগ্রেস ২টি

বামফ্রন্ট ১টি

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া

তৃণমূল-১৯ থেকে ২২টি আসন

বিজেপি- ১৯ থেকে ২৩টি আসন

(The above story first appeared on LatestLY on May 19, 2019 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).