Representative Image (Photo Credit: File)

অযোধ্যার (Ayodhya) রাস্তায় সন্দেহজনক অবস্থায় পাওয়া গেল এক জখম মহিলাকে। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসরপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যু হয় তাঁর। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দর্শন নগর এলাকায়। মহিলার মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে এখনও পর্যন্ত সনাক্ত করতে পেরেছে। যার মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

চিকিৎসারত অবস্থায় বৃদ্ধার মৃত্যু

জানা যাচ্ছে, চলতি সপ্তাহে অযোধ্যার রাস্তায় এক বয়স্ক মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে স্থানীয় পুলিশের একটি টিম পৌঁছায়। তাঁরা দর্শন নগর ট্রমা কেয়ারে মহিলাকে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এই অবস্থায় গত ২৪ জুলাই সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি গাড়িতে করে তিন ব্যক্তি মহিলাকে রাস্তায় ফেলে চলে যায়। পুলিশ ইতিমধ্যেই এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। আর তাতেই একটি গাড়ি, দুই মহিলা ও এক পুরুষের সন্ধান পেয়েছে পুলিশ। তাঁদের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।