সন্দীপা বির্ক (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার কোটি টাকা প্রতারণা মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার সোশ্যাল মিডিয়া (Social Media) সন্দীপা বির্ক(Sandeepa Virk) ৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগে তাঁকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, প্রসাধনী দ্রব্যের ব্যবসার আড়ালে প্রতারণা চক্র চালাতেন তিনি নিজের সংস্থার 'হাইবুকেয়ার ডট কম'-এর ওয়েবসাইটে প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপন দিতেন তিনি কিন্তু তদন্তে নেমে দেখা গিয়েছে, পুরো বিষয়টিই ভুয়ো তাঁর ওয়েবসাইটের কোনও রেজিস্ট্রেশনই নেই। জানা গিয়েছে, মোহালির একটি থানায় সন্দীপার বিরুদ্ধে ৪০৬, ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ বুধবার থেকে দিল্লি মুম্বইয়ের বেশকিছু জায়গায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ দিল্লি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা প্রচুর সম্পত্তির খোঁজ মিলেছে এই নাম করা ইনফ্লুয়েন্সরের নামে উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ১২ লক্ষ অনুরাগী সন্দীপার নিজেকে অভিনেতা এবং কসমেটোলজিস্ট বলেও দাবি করেন তিনি

৪০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, ইডির জালে বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর