Kailash Gahlot: কৈলাশে কেলেঙ্কারি, আপ ছেড়ে কেজরিকে তোপ গেহলটের

দলত্যাগের আগে থেকেই দিল্লি সরকারের সমালোচনায় মুখরিত হয়েছিলেন গেহলট। নিজের পদত্যাগ পত্রে মন্ত্রী অভিযোগ তোলেন, আপ এখন আম আদমির স্বার্থ ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত।

Kailash Gahlot: কৈলাশে কেলেঙ্কারি, আপ ছেড়ে কেজরিকে তোপ গেহলটের

নয়া দিল্লি, ১৭ নভেম্বরঃ দল ছাড়লেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মন্ত্রী। রবিবার আপ আদমি পার্টি থেকে পদত্যাগ করলেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট (Kailash Gahlot)। কয়েক মাস বাদেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোটে মুখে এইভাবে কৈলাসের দলত্যাগ করা আপের জন্যে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দলত্যাগের আগে থেকেই দিল্লি সরকারের সমালোচনায় মুখরিত হয়েছিলেন গেহলট। নিজের পদত্যাগ পত্রে মন্ত্রী অভিযোগ তোলেন, আপ এখন আম আদমির স্বার্থ ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির র‍্যাডারে ছিলেন কৈলাস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে সমনও পাঠানো হয়।

মন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন আপ মুখ্যমন্ত্রী অতিশী (Atishi)। নিজের পদত্যাগ পত্রে কেজরির দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কৈলাস (Kailash Gahlot)।  তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে দিল্লিতে নানা লজ্জার বিষয়ে সামনে আসছে। যা প্রত্যেককে ভাবতে বাধ্য করছে এখনও কি আম আদমি পার্টির উপরে আমাদের ভরা রাখা উচিৎ! নিজের পদত্যাগপত্রে যমুনা দূষণের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। লেখেন, যমুনা নদীকে পরিচ্ছন্ন নদীতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এখন সেই যমুনা নদীই  (Yamuna River) সবচেয়ে দূষিত হয়ে পড়ে রয়েছে। এত দূষণ আগে কখনও দেখা যায়নি।

দিল্লির নাফাজগড় বিধানসভার বিধায়ক এবং রাজ্যের পূর্ণ মন্ত্রী ছিলেন কৈলাস গেহলট। বছর ৫০-এর কৈলাস পেশায় আইনজীবী। দিল্লির পরিবহণ এবং পরিবেশ মন্ত্রকও সামলেছেন তিনি। কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্বে বহু গুরু দায়িত্বও সামলেছেন তিনি। মার্চে দিল্লির দুর্নীতি মামলার তদন্তে যখন ইডি সরব হয় সেই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসেন কৈলাস।  এর কয়েক মাসের মধ্যেই আপ ছাড়লেন দিল্লির মন্ত্রী (Kailash Gahlot)।

(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).