JK INDIA: ভূ স্বর্গেও হচ্ছে বিরোধী জোট, আট রাজ্যে আসন সমনঝোতায় ক্রমশ জমাট বাঁধছে 'ইন্ডিয়া' জোট

ইডি-র নোটিশ পাওয়া ফারুক আবদুল্লা বেঁকে বসলেও ছেলে ওমরের উদ্যোগে শেষ অবধি জম্মু-কাশ্মীরে 'INDIA'জোটের আসন সমঝোতা হতে চলেছে।

JK INDIA: ভূ স্বর্গেও হচ্ছে বিরোধী জোট, আট রাজ্যে আসন সমনঝোতায় ক্রমশ জমাট বাঁধছে 'ইন্ডিয়া' জোট
ফাইল ফটো (Photo Credits: ANI)

ইডি-র নোটিশ পাওয়া ফারুক আবদুল্লা বেঁকে বসলেও ছেলে ওমরের উদ্যোগে শেষ অবধি জম্মু-কাশ্মীরে 'INDIA'জোটের আসন সমঝোতা হতে চলেছে। উত্তরপ্রদেশ, দিল্লি, গোয়া, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানার পর এবার INDIA জোটের আসন সমঝোতা চূড়ান্ত হতে চলেছে ভূ স্বর্গেও। জম্মু-কাশ্মীর ও লাদাখ মিলিয়ে মোট ৬টি লোকসভা আসন আছে। আসন সমঝোতায় ওমর আবদুল্লা-র ন্যাশানাল কনফারেন্স লড়বে ৩টি-তে, কংগ্রেস দুটি ও মেহবুবা মুফতির দল লড়বে ১টি আসনে। সাংবাদিক সম্মেলন করে আসন সমঝোতার কথা ঘোষণা করবেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধী, ওমর আবুদল্লা ও মেহবুবা মুফতি। কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর থেকেই বিজেপি বিরোধী দলগুলি পাহাড়ের রাজনীতিতে হাত মিলিয়েছে।

২০১৯ লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরের ৬টি লোকসভা আসনের মধ্যে তিনটিতে জিতেছিল বিজেপি, আর বাকি তিনটিতে জিতেছিল সেই সময় এনডিএ জোটে থাকা ন্যাশানল কনফারেন্স। বিজেপি জিতেছিল জম্মু, উদমপুর ও লাদাখে। সেখানে ফারুক-ওমর আবদুল্লা-দের দল জিতেছিল বারামুল্লা, শ্রীনগর ও অন্ততনাগ আসনে। এবার খুব সম্ভবত জম্মু ও লাদাখে লড়বে কংগ্রেস। মেহবুবা মুফতির দলকে উদমপুর ছাড়া হবে। আর বারামুল্লা, শ্রীনগর ও অন্ততনাগে লড়বে ন্যাশানল কনফারেন্স। উদমপুর ও জম্মু-তে গত লোকসভা নির্বাচনে ৩ লক্ষের উপর ব্যবধানে জিতেছিল বিজেপি।

দেখুন খবরটি

গত লোকসভা নির্বাচনে দুই নির্দল প্রার্থীর ভোট কাটাকাটিতে লাদাখে জিতেছিলেন বিজেপি প্রার্থী জানায়াং নামগায়াল। ৪২ হাজার ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী। সেখানে দুই ও তিন নম্বরে ছিলেন দুই নির্দল প্রার্থী। দুই নির্দল প্রার্থীর মিলিত ভোট ছিল ৬০ হাজার। আর চার নম্বরে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ২১ হাজার ভোট।

(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).