Citizenship Act Protests In Northeast: নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলল অ্যামেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্স
নাগরিকত্ব (সংশোধন) আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে। পরিস্থিতি আঁচ করে দেশের নাগরিকদের উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেড়াতে যাওয়ার বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করল অ্যামেরিকা (United States)। নির্দেশিকায় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া সাময়িকভাবে অসমে কোনও সরকারি সফরে যাওয়ার সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে অ্যামেরিকার দূতাবাস (US Embassy) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের জন্য কয়েকটি সতর্কতা নেওয়ার তালিকা প্রকাশ করেছে। বিক্ষোভ ও অশান্তি জারি রয়েছে এমন অঞ্চলগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই নির্দেশিকা জারি করেছে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স।
নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধন) আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে। পরিস্থিতি আঁচ করে দেশের নাগরিকদের উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেড়াতে যাওয়ার বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করল অ্যামেরিকা (United States)। নির্দেশিকায় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া সাময়িকভাবে অসমে কোনও সরকারি সফরে যাওয়ার সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে অ্যামেরিকার দূতাবাস (US Embassy) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের জন্য কয়েকটি সতর্কতা নেওয়ার তালিকা প্রকাশ করেছে। বিক্ষোভ ও অশান্তি জারি রয়েছে এমন অঞ্চলগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই নির্দেশিকা জারি করেছে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স।
বিবৃতিতে বলা হয়েছে, "নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে বিক্ষোভ ও হিংসা জারি রয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্টে তা প্রকাশ পাচ্ছে। তাই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে থাকা অ্যামেরিকার নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। কয়েক জায়গায় কারফিউ রয়েছে। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বিঘ্নিত হতে পারে। বিভিন্ন জায়গায় পরিবহন পরিষেবাও ক্ষতিগ্রস্থ হতে পারে। দেশের অন্যান্য অংশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। অ্যামেরিকা সাময়িকভাবে সরকারিভাবে অসম সফর স্থগিত করছে।" নাগরিকদের উদ্দেশ্যে বিবৃতিতে আরও বলা হয়েছে, "বিক্ষোভ, ঝামেলা চলছে এমন অঞ্চলগুলি এড়ান। একেবারে সাধারণভাবে থাকুন। আপনার চারপাশ সম্পর্কে সচেতন হন। আপডেটের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন। আপনার ব্যক্তিগত সুরক্ষা পরিকল্পনা পর্যালোচনা করুন। বন্ধুদের এবং পরিবারকে সব বিষয়ে অবহিত করুন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন।" আরও পড়ুন: Citizenship Amendment Act: নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত বাংলা, আইন হাতে না তুলে নেওয়ার বার্তা মমতা ব্যানার্জির
বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি জানানোর পরে নাগরিকত্ব (সংশোধন) বিল আইনে পরিণত হয়েছে। সংসদের লোকসভা ও রাজ্যসভাতে বিলটি যথাক্রমে সোমবার ও বুধবার পাস হয়ে যায়। নতুন আইনে প্রতিবেশী তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। সংশোধিত এই আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়ের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ভারতে এসে থাকলে তাঁরা এ দেশের নাগরিকত্ব পাবেন। প্রবল বিরোধিতার মধ্যে থেকে সোমবার লোকসভায় মধ্যরাতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। পরে বুধবার তা পাস হয়ে যায় রাজ্যসভাতেও। ফেলে না রেখে তাতে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদে এই বিলের বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও তাঁদের সব আশঙ্কার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এই আইন অনুসারে, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জোরোস্ট্রিয়ান সম্প্রদায়ের সদস্যরা, যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত এসেছেন এবং সেখানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন, তাদের অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হবে না এবং ভারতীয় নাগরিকত্ব প্রদান।
(The above story first appeared on LatestLY on Dec 14, 2019 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

