NDA Meeting LJP: পাসোয়ান পরিবারের দ্বন্দ্ব NDA-র বৈঠকের মাঝে
বিরোধীরা জোট বাঁধতে আদাজল খেয়ে নামার পর এনডিএ-কে শক্তিশালী করতে কোমর বেঁধেছে বিজেপি।
বিরোধীরা জোট বাঁধতে আদাজল খেয়ে নামার পর এনডিএ-কে শক্তিশালী করতে কোমর বেঁধেছে বিজেপি। ৩৯টি দলকে নিয়ে দিল্লিতে চলছে এনডিএ-র বৈঠক। তবে এনডিএ-তে বিজেপি ছাড়া বেশীরভাগ দলই বেশ ছোট বা ভাঙন ধরা। এনডিএ-র বৈঠকে আছে পাসোয়ান পরিবাররের দুই যুযুধান গোষ্ঠী। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর তার দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে তুমুল দ্বন্দ্ব তার ছেলে চিরাগ পাসোয়ান ও ভাই পশুপতি কুমার পরশের মধ্যে। কাক-ভাইপোর দ্বন্দ্বে দুই ভাগ হয়ে গিয়েছে।
চিরাগের পার্টির নাম এখন এলজিপি (রামবিলাস), আর তার কাকা কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পরশের পার্টির নাম রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি। এলজিপি-র দুই গোষ্ঠীই বিজেপির হাত ধরলেও, দুজনের দ্বন্দ্বে অস্বস্তিতে এনডিএ-র নেতারা। আরও পড়ুন-বিরোধীদের বৈঠকের মাঝে আজ কোন কোন দল NDA-এর সঙ্গে হাজির হচ্ছে, প্রকাশ তালিকা
দেখুন টুইট
Chirag Paswan says his LJP (Ram Vilas) will contest from Hajipur LS seat, represented by his estranged uncle Pashupati Kumar Paras
— Press Trust of India (@PTI_News) July 18, 2023
চিরাগ পাসোয়ান এদিন ঘোষণা করলেন বিহারের হাজিপুর লোকসভা থেকে তার দলই লড়বে। হাজিপুর থেকে একটা সময় ভোটে দাঁড়াতেন এলজিপি-র প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ান। ২০১৯ লোকসভায় রামবিলাস হাজিপুর থেকে দাঁড়ানানি। তাঁর পরিবর্তে হাজিপুর থেকে দাঁড়ান পশুপতি। যদিও আরজেডি-র কাছে গতবার হাজিপুরে হেরেছিল এলজিপি। এবার পশুপতির আগেই চিরাগের ঘোষণা তার দল এলজিপি (রামবিলাস) হাজিপুর থেকে ২০২৪ লোকসভায় লড়েব। নিশ্চিতভাবেই পশুপতি চিরাগকে খালি জমি ছেড়ে দেবেন না।
(The above story first appeared on LatestLY on Jul 18, 2023 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

