High Alerts In Airports: পুজোর সময় নাশকতার আশঙ্কা, দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির নির্দেশ

গত ৪ অগস্ট একটি নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা বিভাগ।

High Alerts In Airports: পুজোর সময় নাশকতার আশঙ্কা, দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির নির্দেশ
Airport (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দেশে ফের জঙ্গি হামলার (Terror Attack) আশঙ্কা। পুজোর (Durga Puja) সময় দেশের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর দেশে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রয়েছে, আর তার জেরেই আগাম সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত এজেন্সিকে।

গত ৪ অগস্ট একটি নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা বিভাগ। সেখানে উল্লেখ করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তার কথা। বিমানবন্দর চত্বর, হেলিপ্যাড, ফ্লাইং স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র-সহ সমস্ত জায়গাকে নজরদারির আওতায় আনতে বলা হয়েছে। ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে বেশকিছু তথ্য এসেছে যা ইঙ্গিত দিচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে দেশের বিমানবন্দরগুলিতে নাশকতার পরিকল্পনা রয়েছে জঙ্গি সংগঠনগুলির। তাই বিমানবন্দরগুলিতে নিরাপত্তারক্ষীদের দিনভর টহলদারী চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি চলবে পার্কিং ও অন্যান্য অংশেও। কর্মীদের পরিচয়পত্র সর্বদা সঙ্গে রাখতে হবে।

পুজোর সময় নাশকতার আশঙ্কা, দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির নির্দেশ

(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).