BS Yediyurappa: কিশোরীকে 'যৌন হেনস্থার' অভিযোগ, ইয়েদুরাপ্পা বললেন, আইনিভাবে লড়বেন
লতি বছরের ২ ফেব্রুয়ারি ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানার পর তিনি আইনিভাবে লড়াই করবেন বলে জানান ইয়েদুরাপ্পা।
বেঙ্গালুরু, ১৫ মার্চ: কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বি এস ইয়েদুরাপ্পার BS Yediyurappa) বিরুদ্ধে। বেঙ্গালুরুর (Bengaluru) সদাশিবনগর থানায় বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে এবার মুখ খোলেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, যে কিশোরী মাকে নিয়ে সাহায্য চাইতে আসেন, তিনিই এখনও তাঁর বিরুদ্ধে কথা বলছেন।
প্রসঙ্গত চলতি বছরের ২ ফেব্রুয়ারি ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানার পর তিনি আইনিভাবে লড়াই করবেন বলে জানান ইয়েদুরাপ্পা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন না। এমন মতও প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। তাই আইনিভাবেই এই লডা়ই করবেন বলেও জানান বি এস ইয়েদুরাপ্পা।
(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

