Adipurush (Photo Credit: Youtube Screen Grab)

পরিচালক ওম রাওতের মেগা বাজেটের সিনেমা 'আদি পুরুষ'নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন আম আদমি পার্টির শীর্ষ নেতা সঞ্জয় সিং। প্রভাস, কৃতি শ্যানন, সঈফ আলি খান অভিনীত এই সিনেমার বেশ কিছু সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। মহাভারত-এর আধুনিককরণ করতে গিয়ে সিনেমাটি ডুবিয়েছেন পরিচালক ওম রাওত। এমনই অভিযোগ সিনেমাপ্রেমীদের একাংশের। আদিপুরুষ সিনেমায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানানো হয়েছে টাইটেল কার্ডে। সিনেমার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও বারবার করেছেন আদিপুরুষ-এর পরিতালক ওম রাওত।

আর আদিপুরুষ নিয়ে চলা বিতর্কের মাঝে আপ নেতা সঞ্জয় সিং বললেন, " হিন্দু ধর্ম ও ভগবানদের অপমান করা আদিপুরুষ সিনেমাটি তৈরি করতে বিজেপি নেতারা জড়িত ছিলেন।।"

প্রভাস অভিনীত এই সিনেমায় হনুমানকে লঙ্কায় আগুন লাগানোর সময় রাবণের ছেলেকে বলতে শোনা যায়, " তেল তোর বাবার, আগুন তোর বাবার, আর জ্বলবে তোর বাবারই।"

দেখুন কী অভিযোগ করলেন আপ নেতা সঞ্জয় সিং

হনুমানের মত চরিত্রের মুখে এমন সংলাপ দিয়ে তোপের মুখে পড়েছেন আদিপুরুষের পরিচালক ওম রাউত ও সংলাপ লিখিয়ে মনোজ মুন্তাশির। আদিপুরুষের ভিএফএক্স, অভিনয়ও বেশ খারাপ হয়েছে বলে নিন্দা চলছে।