BJP Leader Pravesh Shukla Urinated on Tribal Man: 'গরীবই আমার কাছে ঈশ্বর', বিজেপি নেতার কুকীর্তিতে মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

দশমত রাওয়াততে ভোপালের মুক্যমন্ত্রীর বাসভবনে আপ্যায়নের পরসংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী বলেন, গরীব তাঁর কাছে ঈশ্বর। আর সাধারণ মানুষের তাঁর চোখে ভগবানের মত। মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা করা বলে তাঁর মনে হয়। প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের বাস বলেও মনে করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

BJP Leader Pravesh Shukla Urinated on Tribal Man: 'গরীবই আমার কাছে ঈশ্বর', বিজেপি নেতার কুকীর্তিতে মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
Shivraj Singh Chauhan On Poor People (Photo Credit: ANI)

ভোপাল, ৬ জুলাই: মধ্যপ্রদেশের বিজেপি নেতা প্রভেস কুমারের কুকীর্তিতে গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। প্রভেস কুমারের আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের গায়ে কেন মূত্রত্যাগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠত শুরু করে। ঘটনার জেরে মুখ খোলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বৃহস্পতিবার আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন শিবরাজ সিং। তাঁর পা ধুইয়ে ক্ষমা চেয়ে নেন তিনি।

দশমত রাওয়াততে ভোপালের মুক্যমন্ত্রীর বাসভবনে আপ্যায়নের পরসংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী বলেন, গরীব তাঁর কাছে ঈশ্বর। আর সাধারণ মানুষের তাঁর চোখে ভগবানের মত। মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা করা বলে তাঁর মনে হয়। প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের বাস বলেও মনে করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দশমত রাওয়াতের সঙ্গে যা হয়েছে, তার জন্য তিনি দুঃখিত বলে মন্তব্য করেন শিবরাজ। পাশাপাশি  গরীবের সম্মান এবং নিরাপত্তা তাঁর কাছে সব সময় অগ্রাধিকার পায় বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: BJP Leader Pravesh Shukla Urinated on Tribal Man: বিজেপি নেতার মূত্রত্যাগ, 'ক্ষমা চেয়ে' আদিবাসী শ্রমিকের 'পা ধুইয়ে' দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ

(The above story first appeared on LatestLY on Jul 06, 2023 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).