Covaxin: ১২ বছরের নিচে শিশুদের জন্য কোভ্যাক্সিন, ভারত বায়োটেকের থেকে আরও তথ্য চাইল বিশেষজ্ঞ কমিটি

২-১২ বছর বয়সিদের কোভ্যাক্সিন টিকার (Covaxin Vaccine) জন্য ভারত বায়োটেকের (Bharat Biotech) কাছ থেকে আরও তথ্য চাইল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র (Drug Controller General of India) সাবজেক্ট এক্সপার্ট কমিটি (Subject Expert Committee)। বৃহস্পতিবার বিশেষজ্ঞ কমিটি ২-১২ বছর বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারে সুপারিশের বিষয়ে আলোচনা করেছে। সেই বৈঠকের পরেই ভারত বায়োটেকের থেকে তাদের টিকা নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছে। সূত্র এএনআই-কে জানিয়েছে, এখনও পর্যন্ত ২-১২ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারের সুপারিশ করা হয়নি।

Covaxin: ১২ বছরের নিচে শিশুদের জন্য কোভ্যাক্সিন, ভারত বায়োটেকের থেকে আরও তথ্য চাইল বিশেষজ্ঞ কমিটি
Covaxin (Photo Credits: Bharat Biotech)

নতুন দিল্লি, ২২ এপ্রিল: ২-১২ বছর বয়সিদের কোভ্যাক্সিন টিকার (Covaxin Vaccine) জন্য ভারত বায়োটেকের (Bharat Biotech) কাছ থেকে আরও তথ্য চাইল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র (Drug Controller General of India) সাবজেক্ট এক্সপার্ট কমিটি (Subject Expert Committee)। বৃহস্পতিবার বিশেষজ্ঞ কমিটি ২-১২ বছর বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারে সুপারিশের বিষয়ে আলোচনা করেছে। সেই বৈঠকের পরেই ভারত বায়োটেকের থেকে তাদের টিকা নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছে। সূত্র এএনআই-কে জানিয়েছে, এখনও পর্যন্ত ২-১২ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারের সুপারিশ করা হয়নি।

গতকাল ৫-১২ বছরের শিশুদের জন্য বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স (Corbevax) টিকা ব্যবহার করার সুপারিশ করেছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি। গতকাল দুপুরে প্যানেলের সদস্যরা কর্বেভ্যাক্স টিকার সুরক্ষা ও কার্যকারিতা সংক্রান্ত যাবতীয় তথ্য ও টিকার ব্যবহার নিয়ে আলোচনা করেন। এখন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেবে। আরও পড়ুন: Jammu And Kashmir Encounter: প্রধানমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর, নিকেশ কয়েকজন জঙ্গি

অনুমোদিত হলে কর্বেভ্যাক্স হবে ভারতে এই বয়সের জন্য প্রথম কোভিড টিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে পাঁচ বা তার বেশি বয়সিদের জন্য ফাইজারের এমআরএনএ টিকা দেওয়া হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2022 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).