BCI On Same-Sex Marriage: সমকামী বিবাহের আইন স্বীকৃতির বিরোধিতা করার সিদ্ধান্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

সুপ্রিম কোর্টে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মামলা চলছে। এই বিষয়ে প্রথমেই নিজেদের আপত্তি জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর একে একে বিভিন্ন হিন্দু ও মুসলিম সংগঠনের তরফে এই ধরনের বিবাহকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে হলফনামা জমা করা হয় দেশের সর্বোচ্চ আদালতে।

BCI On Same-Sex Marriage: সমকামী বিবাহের আইন স্বীকৃতির বিরোধিতা করার সিদ্ধান্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার
প্রতীকী ছবি

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) সমকামী বিবাহকে (Same-Sex Marriage) স্বীকৃতি দেওয়ার বিষয়ে মামলা চলছে। এই বিষয়ে প্রথমেই নিজেদের আপত্তি জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর একে একে বিভিন্ন হিন্দু ও মুসলিম সংগঠনের তরফে এই ধরনের বিবাহকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে হলফনামা জমা করা হয় দেশের সর্বোচ্চ আদালতে।

ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার সমকামী বিবাহের আইনি স্বীকৃতির (legal recognition) বিরোধিতা (oppose) করার সিদ্ধান্ত নিল বার কাউন্সিল অফ ইন্ডিয়াও (Bar Council of India)।

এর আগে শিয়া মুসলিম সংগঠন তেলাঙ্গানা মারকাজি শিয়া উলেমা কাউন্সিল (Telangana Markazi Shia Ulema Council)-এর তরফে এই বিষয়ের বিরোধিতা করে হলফনামা জমা করা হয়েছিল সুপ্রিম কোর্টে । এই আবেদন জানানোর পাশাপাশি তাড়াতাড়ি এই মামলাটির নিষ্পত্তিরও আবেদন করেছিল তারা। এপ্রসঙ্গে তাদের মন্তব্য ছিল, এই ধরনের বিয়ের ক্ষেত্রে সন্তানরা পুরষ ও মহিলাদের কাছে বোঝায় পরিণত হবে। তাদের বড় হয়ে ওঠার পদ্ধতি জটিল হয়ে পড়বে। সমকামী বিবাহ ভারতের কাছে বহুজাগতিক ধারণা (alien concept) মতো।

আরও পড়ুন: Sanjay Raut: ১৫-২০ দিনের মধ্যেই পড়ে যাবে 'শিন্ডে-ফড়েনবিশ' সরকার, চাঞ্চল্যকর দাবি উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের

(The above story first appeared on LatestLY on Apr 23, 2023 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).