Bar Dancer'Stripped': কাস্টমারদের সঙ্গে যৌনতায় রাজি না হওয়ায় বার ড্যান্সারকে নগ্ন করে পেটালো চার মহিলা সহকর্মী
মধ্যযুগীয় বর্বরতা তেলেঙ্গানায়। হায়দ্রাবাদের বেগুমপেট অঞ্চলে অর্থের বিনিময়ে যৌনতায় রাজি না হওয়ায় এক বার ড্য়ান্সারকে নগ্ন করে পেটালো তাঁর সহকর্মীরা।
হায়দ্রাবাদ, ১৭ জুন: মধ্যযুগীয় বর্বরতা তেলেঙ্গানায়। হায়দ্রাবাদের বেগুমপেট অঞ্চলে অর্থের বিনিময়ে যৌনতায় রাজি না হওয়ায় এক বার ড্য়ান্সারকে নগ্ন করে পেটালো তাঁর সহকর্মীরা। বারে নাচতে হলে অর্থের বিনিময়ে যৌনতা করতেই হবে, এই যুক্তিতে সেই ড্যান্সারকে অকথ্য ভাষায় অত্যাচার করে নগ্ন করে দেয় তাঁর চার মহিলা সহকর্মী। এই ঘটনায় নাম জড়িয়েছে এক পুরুষেরও। বার বন্ধ হওয়ার পর অর্থের বিনিময়ে যৌনতা চক্রে যোগ না দিয়ে সেই মহিলা অমানবিকভাবে মার খেলেন। চলল অকথ্য ভাষায় গালিগালাজ। ফাঁস হল বারের আড়ালে দেহব্যবসার নোংরা চক্র।
পুলিশ জানায়, '' সেই মহিলা বারে নাচ করার চুক্তিতে সই করার পর থেকে ম্যানজেমেন্টের লোকেরা তাকে নানাভাবে অর্থের বিনিময়ে যৌনতার প্রস্তাব করে। কিন্তু সেই মহিলা তাতে কিছুতেই রাজি না হওয়ায় রাগে তারা তাঁর গায়ে হাতে তোলে।''অবাক করা কথা হল সেই মহিলার অতি ঘনিষ্ঠ বান্ধবীও তাঁকে নগ্ন করে মারতে থাকে। অভিযোগ, ''মারের সময় ওই চার মহিলা বলছিলেন, তুই একদম বোকা! এত টাকা কেউ ফেরায়। তোকে মেরে জ্ঞান ফেরাব।''আরও পড়ুন- জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি জাদুকর ম্যানড্রেকের
মহিলার শ্লীলতাহানির অভিযোগে চারজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত পুরুষ পলাতক। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (ইচ্ছাকৃতভাবে কোনও মহিলার অপমান করে অত্যাচার), ৫০৯ (মহিলাদের অপমান), ৫০৬ (অপরাধমূলক কাজকর্ম),৩২৩ (ইচ্ছাকৃতবাবে আঘাত করা)-ধারা প্রয়োগ করা হয়েছে অভিযুক্ত চার মহিলার বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jun 17, 2019 07:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

