Bangladesh Unrest: 'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করুন', মোদীকে বললেন উদ্ধব ঠাকরে

শেখ হাসিনার সঙ্গে যা হয়েছে বাংলাদেশে, ভারতেও কি একই পরিস্থিতি হতে পারে বলে প্রশ্ন করা হয় উদ্ধব ঠাকরকে। যার উততরে শিবসেনা প্রধান বলেন, মানুষই সর্বোচ্চ। তাই রাজনীতিবিদদের কখনও মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। মানুষ কী করতে পারে, তার উদাহরণ দেখা যাচ্ছে বাংলাদেশে বলে মন্তব্য করেন উদ্ধব।

Bangladesh Unrest: 'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করুন', মোদীকে বললেন উদ্ধব ঠাকরে
Uddhav Thackeray, Narendra Modi.jpg (Photo Credit: Twitter)

মুম্বই, ৭ অগাস্ট: বাংলাদেশ (Bangladesh) নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করলেন শিবসেনার উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। উদ্ধব বলেন, হিংসা কবলিত বাংলাদেশে হিন্দু (Hindu) সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার চলছে, তা বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী মোদীকে। যদি ইউক্রেনে যুদ্ধ থামাতে পারেন প্রধানমন্ত্রী, তাহলে ভারতের পড়শি দেশের পরিস্থিতিও তিনি সামাল দিন বলে মন্তব্য করেন উদ্ধব ঠাকরে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রক্ষা করুন মোদী বলে মন্তব্য করেন শিবসেনা প্রধান।

আরও পড়ুন: Bangladesh Unrest: 'দিল্লিতে আরও বেশ কয়েকদিন থাকবেন Sheikh Hasina', বললেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র জয়

শুধু তাই নয়, বাংলাদেশে বিক্ষোভকারীদের যেমন রাজাকার বলে সম্মোধন করা হয়, তেমনি ভারতে বিক্ষুদ্ধ কৃষকদের 'জঙ্গি' বলে সম্মোধন করা হয় বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শিবসেনা প্রধান।

(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).