অসমের তিনসুকিয়া জেলার অন্তৰ্গত লেখাপানিতে একটি দ্রুতগামী হুন্ডাই ক্রেটা নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে ছিটকে কিছু দূরে অবস্থিত একটি বাড়িতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এই দুৰ্ঘটনায় গাড়ির চার যাত্রী অক্ষত বলে জানা গেছে। আজ মঙ্গলবার লেখাপানি থানা সূত্রে জানা গেছে, চারজন যাত্রী নিয়ে জাগুন থেকে সোমবার রাতে মার্ঘেরিটার দিকে যাচ্ছিল এএস ০৬ ডব্লিউ ১৯২৯ হুন্ডাই ক্রেটা এসইউভিটি (AS06W 1929) । অতিরিক্ত গতির ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলান। ফলে এসইউভিটি হাইওয়ে থেকে ছিটকে কিছু দূরে একটি বাসভবনে শেডের নীচে দণ্ডায়মান বলেরো টপকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে।এত বড় দুৰ্ঘনায় সৌভাগ্যবলে সমস্ত যাত্রী বিশেষ কোনও আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন এবং বাড়ির কোনও সদস্যও হতাহত হননি।
বাড়ির ভিতর ঢুকে গেল দ্রুত গতির গাড়ি
#Assam: Car crashes into house in #Tinsukia's #Lekhapani, all passengers escape unhurt#Accident pic.twitter.com/VWkBAOzBX6
— India Today NE (@IndiaTodayNE) August 26, 2025
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি তদন্ত করছে। এদিকে স্থানীয়রা ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকায় ট্রাফিক চলাচলে কঠোর পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা বলেছেন, হাইওয়েতে ওভারস্পিডিং নিয়ে তাঁরা উদ্বিগ্ন। সাম্প্রতিককালে এই ধরনের আরও কয়েকটি দুর্ঘটনা এই জাতীয় সড়কে সংঘটিত হয়েছে।