Bengaluru: ভোটমুখি বেঙ্গালুরতে অটো থেকে উদ্ধার কোটি টাকা
আর ক দিন পরেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে বেহিসাবি নগদ অর্থের হদিশ মিলছে।
আর ক দিন পরেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে বেহিসাবি নগদ অর্থের হদিশ মিলছে। এরই মাঝে বেঙ্গালুরুর এক অটো থেকে উদ্ধার হল এক কোটি টাকা। সুরেশ ও প্রবীন নামের দুই ব্যক্তি অটোতে চড়ে যাচ্ছিলেন।
পুলিশ বেঙ্গালুরু সিটি মার্কেটের কাছ থেকে অটো দাঁড় করিয়ে তাদের থেকে কোটি টাকা উদ্ধার করে। তারা কোথা থেকে এই টাকা পেলেন তার হিসেব দিতে পারেননি। পুলিশ তাদের গ্রেফতার করে। আয়কর দফতরের কাছে বাজেয়াপ্ত টাকা জমা দেওয়া হয়েছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Around Rs 1 crore in cash seized from an auto-rickshaw near Bengaluru's city market. SJ Park police reached the spot and seized the cash from two people namely Suresh and Praveen. They did not have any documents related to money. Both are being taken into custody and the… pic.twitter.com/2kfXLBTdeR
— ANI (@ANI) April 14, 2023
(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

