Agra-Lucknow Expressway Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ১৪

বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। গতরাতে মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। আহতদের স্থানীয় সাইফাই মিনি পিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক সচিন্দ্র প্যাটেল জানিয়েছেন, বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

Agra-Lucknow Expressway Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ১৪
দুর্ঘনায় পড়া বাস (Photo credits: ANI)

ফিরোজাবাদ, ১৩ ফেব্রুয়ারি: বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। গতরাতে মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। আহতদের স্থানীয় সাইফাই মিনি পিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক সচিন্দ্র প্যাটেল জানিয়েছেন, বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

পুলিশের তরফে জানানো হয়েছে যে রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে বিহারের মোতিহার যাচ্ছিল বাসটি। অগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাসটি একটি কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা মারে। আরও পড়ুন: Asha Devi Protests Outside Delhi Court: আদালতের বাইরে ধরনায় বসলেন নির্ভয়ার মা-বাবা

জানা যাচ্ছে দুর্ঘটনার খবর পৌঁছেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। তিনি জেলাশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজে তদারকি করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসায় যাতে কোনও অসুবিধা না হয় তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Feb 13, 2020 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).