BSF On Punjab Farmers: ৪৮ ঘণ্টার মধ্যে ফসল কাটুন, পাঞ্জাব সীমান্তে বিএসএফের পরামর্শ কৃষকদের, ভারত-পাকিস্তান উত্তেজনা কোনদিকে গড়াচ্ছে?

অমৃতসরের বিভিন্ন সীমান্ত লাগোয়া গ্রাম, তরণ তারণ, ফিরোজ়পুর, ফাজিলকার মত একাধিক জায়গার কৃষকরা যাতে ৪৮ ঘণ্টার ভিতরে ফসল কেটে ঘরে তোলেন, সে বিষয়ে প্রচার করা হয় বিএসএফ এ বং প্রশাসনের তরফে। নির্দিষ্ট সময়ের পর সীমান্তের গেট বন্ধ হলে কেউ ফসল তুলতে পারবেন না বলেও জানানো হয় বলে খবর।

BSF On Punjab Farmers:  ৪৮ ঘণ্টার মধ্যে ফসল কাটুন, পাঞ্জাব সীমান্তে বিএসএফের পরামর্শ কৃষকদের, ভারত-পাকিস্তান উত্তেজনা কোনদিকে গড়াচ্ছে?
BSF In Punjab Border (Photo Credit: X)

দিল্লি, ২৮ এপ্রিল: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর থেকে ভারতের (India) সঙ্গে পাকিস্তানের (Pakistan) সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। ফলে সীমান্তের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় পাঞ্জাবে (Punjab Farmers) বিশেষ নির্দেশ দেওয়া হল সেখানকার স্থানীয় কৃষকদের। রিপোর্টে প্রকাশ, পাঞ্জাবের সীমান্ত লাগোয়া এলাকার কৃষকরা যাতে আগামী ৪৮ ঘণ্টার ভিতরে ফসল কেটে মাঠ ফাঁকা করে নেন, সেই পরামর্শ দেওয়া হয় বিএসএফ এবং স্থানীয় প্রশাসন আধিকারিকদের তরফে। গত শনিবার এই নির্দেশ দেওয়া হয় বলে খবর। তবে বিএসএফ (BSF) এবং স্থানীয় প্রশাসনের তরফে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।

আরও পড়ুন: Pakistanis Who Have In India Now: নির্ধারিত সময়ের পরও ভারত না ছাড়লে কী হবে পাকিস্তানিদের সঙ্গে? দেখুন

জানা যাচ্ছে,

প্রসঙ্গত সীমান্ত লাগোয়া ভারতের ৪৫ একর জমিতে পাঞ্জাবের (Punjab Farmers) কৃষকরা চাষ করেন। কাঁটাতার সন্নিহিত ওই অঞ্চল থেকে যাতে কৃষকরা শিগগিরই ফসল কেটে ঘরে তোলেন, সে বিষয়ে বার বার পরামর্শ দেওয়া হচ্ছে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).