Madhya Pradesh: খেলতে খেলতে কুয়োয় পড়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর
কুয়োয় (Borewell) পড়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার যোগখেদি গ্রামে ঘটনাটি ঘটেছে।
উজ্জয়িনী, ৮ অগাস্ট: কুয়োয় (Borewell) পড়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার যোগখেদি গ্রামে ঘটনাটি ঘটেছে।
ভেরুগড় থানার পুলিশ আধিকারিক প্রবীণ পাঠক জানান, ৩ বছরের মেয়েটি খেলতে খেলতে ওই সরু কুয়োতে পড়ে যায়। ১০-১২ ফুট গভীরতায় আটকে যায় সে। পুলিশ আসার আগেই গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত, হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আরও পড়ুন: Google Doodle: ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠকরালের জন্মদিনে বিশেষ ডুডল গুগলের
পুলিশ জানিয়েছে, কুয়োর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(The above story first appeared on LatestLY on Aug 08, 2021 09:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

