Sonbhadra Rape: যোগী রাজ্যে শিক্ষকের হাতে ধর্ষণ হওয়ার পর ১৪ বছরের ছাত্রীর মৃত্যু, সনভদ্রায় চাঞ্চল্যকর ঘটনা
আরজি কর কাণ্ডের মাঝে উত্তর প্রদেশের সনভদ্রায় নাবালিকার ধর্ষণের পর মৃত্যুর ঘটনা। শিক্ষকের হাতে ধর্ষণ হওয়ার পর, হাসপাতালে ২০ দিন চিকিতসা শেষে ১৪ বছরের অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হল।
লখনৌ, ১৭ অগাস্ট: আরজি কর কাণ্ডের মাঝে উত্তর প্রদেশের সনভদ্রায় (Sonb নাবালিকার ধর্ষণের পর মৃত্যুর ঘটনা। শিক্ষকের হাতে ধর্ষণ হওয়ার পর, হাসপাতালে ২০ দিন চিকিতসা শেষে ১৪ বছরের অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হল। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীটি ২০ দিন ধরে ভর্তি ছিল। অষ্টম শ্রেণীর ছাত্রীকে খেলার ট্রেনিং দেওয়ার বাহানায় বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে স্কুলের কোচ বা স্পোর্টস ইন্সট্রাক্টর। অভিযুক্ত শিক্ষকের নাম বিশ্বাম্ভর। লজ্জায় মেয়েটি এই বিষয়ে কাউকে কিছু বলেনি। কিন্তু তার শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে।
এরপর সেই মেয়েটি ছত্তিশগড়ে তার আত্মীয়র বাড়িতে যায় চিকিতসার কারণে। কিন্তু সেখানেও তার শরীর আরও খারাপ হতে থাকে। কিছুদিন পরে সে তার পিসিকে সবটা জানিয়ে বলে বিশ্বাম্ভব নামের এক শিক্ষক তার ধর্ষণ করেছে। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন-৪ বছরের মেয়েকে ধর্ষণ ১১ বছরের ছেলের, যোগী রাজ্যের সাহারানপুরে চাঞ্চল্যকর ঘটনা
দেখুন খবরটি
— RVCJ Media (@RVCJ_FB) August 17, 2024
এদিকে, মেয়েটি মুখ খোলার পর বিপদে পড়ে যাওয়ায় তার পরিবারকে ৩০ হাজার টাকা ঘুষ দেয় ধর্ষক শিক্ষক। কোনওভাবেই যাতে মেয়েটির পরিবার মুখ না খোলে তা নিশ্চিত করতে টাকা খরচ করেন শিক্ষক। কিন্তু হাসপাতালে মেয়েটির শরীর যখন একেবারেই খারাপ হয়ে পড়ে তখন গত ১০ জুলাই তার বাবা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শিক্ষক বিশ্বাম্ভরের বাড়ি উত্তর প্রদেশের বালিয়ায়। পসকো আইনে বিশ্বাম্ভরের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পলাতক শিক্ষককে ধরে পুলিশের দুটি দল তল্লাশী শুরু করে। অভিযুক্ত বিশ্বাম্ভরকে খুব দ্রুত ধরা পড়বে বলে পুলিশ জানিয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

