10th International Yoga Day:যোগা সেশনের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সেলফি তুললেন মোদী (দেখুন ভিডিও)

আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবসের দশম বর্ষ উদযাপন করেন তিনি। বুলেভার্ড রোডের পাশে অবস্থিত শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত যোগ সেশনে হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।

10th International Yoga Day:যোগা সেশনের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সেলফি তুললেন মোদী (দেখুন ভিডিও)
Modi takes selfi Photo Credit: Twitter@ANI

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২০ জুন  দু'দিনের সফরে জম্মু ও কাশ্মীর পৌঁছেছেন নরেন্দ্র মোদী। আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবসের দশম বর্ষ উদযাপন করেন তিনি। বুলেভার্ড রোডের পাশে অবস্থিত শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) আয়োজিত যোগ সেশনে হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। এই যোগ সেশনের নেতৃত্ব ্দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। যোগা সেশনের শেষে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (SKICC) অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, " বৃষ্টির কারণে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই যোগ সেশন একটু দেরীতে শুরু করতে হয়েছে...যখন যোগ স্বাভাবিকভাবে জীবনের অংশ হয়ে ওঠে, তখন এটি প্রতি মুহূর্তে এর থেকে উপকার পাওয়া যায়।" দেখুন ভিডিও-

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).