Uunchai': তিন বন্ধুর গল্প বলবে সূরজ বরজাতিয়ার 'উঁচাই', প্রকাশ্যে এল প্রথম পোস্টার
২০২১ এর অক্টোবর মাসে নেপালে শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছিল তাঁর এক ঝলক দেখার আশা। ২০২২ এর এপ্রিল মাসে অনুপম খের ঘোষণা করেন ছবির শ্যুটিং শেষের কথা। তারপর ফ্রেন্ডশিপ ডে-র সকালে মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'উঁচাই' (Uunchai) ছবির প্রথম পোস্টার।
নিজের আগামী ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। অমিতাভ ছাড়া এই ছবিতে দেখা যাবে অনুপম খের (Anupam Kher) ও বোমন ইরানিকে (Boman Irani)। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন সূরজ বরজাতিয়া।রাজশ্রী ফিল্মসের ব্যানারে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২২ এর ১১ নভেম্বরে।
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Aug 09, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

