Tu Jhoothi Main Makkaar BO: দু দিনেই কার্তিক আরিয়ানের শেহজাদাকে ছাপিয়ে গেল রণবীরের TJMM
রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা 'তু ঝুটি মে মাক্কার' বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে।
রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা 'তু ঝুটি মে মাক্কার' বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে। রণবীরের এই রম-কম সিনেমাটি মাত্র দু দিনেই বক্স অফিস সাফল্য়ের বিষয়ে ছাপিয়ে গেল ক সপ্তাহ আগে রিলিজ হওয়া কার্তিক আরিয়ানের শেহজাদা-কে। দু দিন মিলিয়ে TJMM ভারতে ব্যবসা করল মোট ২৬ কোটি ৭ লক্ষ টাকার।
বুধবার হোলিতে রিলিজের পর গতকাল, কাজের দিনে রণবীর-শ্রদ্ধা কাপুরের সিনেমার ব্যবসা কমেছে ৩৪.০৭ শতাংশ।
দেখুন টুইট
#TuJhoothiMainMakkaar maintains the grip on Day 2… A 34.27% decline on a working day - after a holiday - was inevitable… Biz should start moving from Fri [evening] onwards, with Sat-Sun giving that extra boost… Wed 15.73 cr, Thu 10.34 cr. Total: ₹ 26.07 cr. #India biz. #TJMM pic.twitter.com/bqHF3NnDms
— taran adarsh (@taran_adarsh) March 10, 2023
বুধবার রিলিজের দিন মোট ১৫.৭৩ কোটি ও বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে লুভ রঞ্জন পরিচালিত এই সিনেমা। আজ, শুক্রবার সন্ধ্যা থেকে আগামী তিনদিন উইকএন্ড মুডে ভালই চলার কথা এই সিনেমার। বক্স অফিসে ৭ সপ্তাহে পা দেওয়া পাঠানের ঝড় কমে আসায় সুবিধা হচ্ছে রণবীরের রম-কম সিনেমার।
(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

