Shweta Tiwari On ex-husbands : মা-কে মারধর, গার্হস্থ্য হিংসা দেখে ভয়ে সিটিয়ে যায় শ্বেতার ছোট্ট মেয়ে

Shweta Tiwari On ex-husbands : মা-কে মারধর, গার্হস্থ্য হিংসা দেখে ভয়ে সিটিয়ে যায় শ্বেতার ছোট্ট মেয়ে
মেয়ে পলকের সঙ্গে শ্বেতা

মুম্বই, ৩০ মার্চ : রাজা চৌধুরী বা অভিনব কোহলি।পরপর দুই বিয়েই ভেঙে যায় শ্বেতা তিওয়ারির। ভাঙা বিয়ে নিয়ে কখনও লুকোচুরি করেননি অভিনেত্রী শ্বেতা (Shweta Tiwari)।

সম্প্রতি নিজের দুই বিয়ে নিয়ে ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শ্বেতা তিওয়ারি। তিনি বলেন, পলকের যখন ৬ বছর বয়স, সেই সময় তাঁর প্রথম বিয়ে ভেঙে যায়। এমনকী, বাড়ির মধ্যে তাঁকে মারধর করা হচ্ছে, তার সবটাই নিজের চোখে প্রত্যক্ষও করে পলক। বাবা, মায়ের অশান্তির জেরে পলকের মন খারাপ হলেও, সে কখনও এ বিষয়ে কাউকে কিছু বলেনি। গার্হস্থ্য হিংসা কী, মাত্র ৬ বছরেই পলক প্রায় সব বুঝতে শিখে গিয়েছিল বলেও জানান শ্বেতা তিওয়ারি।

রাজা চৌধুরীর ( Raja Chaudhary) সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর অভিনেতা অভিনব কোহলিকে বিয়ে করে শ্বেতা। ছেলে রেয়াংশের জন্মের কয়েকদিনের মধ্যে অভিনবের সঙ্গেও শ্বেতার অশান্তি শুরু হয়। শ্বেতার ভাবমূর্তি নষ্ট করতে কয়েক মুহূর্ত সময় লাগবে বলে স্ত্রীকে ওই সময় হুমকি দেন অভিনব। এরপর থেকেই শ্বেতার উপর ক্রমাগত মানসিক উৎপীড়ন শুরু করেন অভিনব কোহলি (Abhinav Kohli)। ফলে তাঁর ছোট্ট ছেলে রেয়াংশ পুলিস, বিচারক সব শব্দের সঙ্গেই পরিচিত হয়ে যায় বলে মন্তব্য করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন : WB Assembly Elections 2021: মদনের সঙ্গে রংয়ের উৎসব ঘিরে বিতর্ক, সাফাই পায়েলের

এতকিছুর পরও তিনি দমে যাননি। ক্রমাগত নিজের মনের সঙ্গে লড়াই করে, কেরিয়ার তৈরি করে দুই সন্তানকে বড় করছেন। একজন মহিলাকে সমাজে ঠিকভাবে বাঁচতে হলে যে সব সময় পুরুষের প্রয়োজন পড়ে না, সে বিষয়ে বার বার সরব হন শ্বেতা।

সম্প্রতি মেয়ে পলকের (Palak Tiwari) সঙ্গে মুম্বইয়ের(Mumbai) একটি হোটেলে দেখা করেন শ্বেতার প্রাক্তন স্বামী রাজা চৌধুরী। দীর্ঘ ১৩ বছর পর মেয়েকে কাছে পেয়ে আব্গপ্লুত হয়ে পড়েন রাজা। এমনকী, মেয়েকে দেখার পর শ্বেতার সঙ্গেও বন্ধুর মতো আচরণ করেন ভোজপুরী অভিনেতা (Actor)। ময়ের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্কে ফের নতুন করে গড়তে চান বলেও জানান রাজা চৌধুরী।

(The above story first appeared on LatestLY on Mar 30, 2021 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).