Ravish Kumar: এনডিটিভি ছাড়লেন বর্ষীয়ান সাংবাদিক রাবিশ কুমার

আর তার ঠিক পরের দিনই এনডিটিভি ছাড়লেন চ্যানেলের একাধিক অনুষ্ঠানের সঞ্চালক রাবিশ কুমার। সর্বভারতীয় এই চ্যানেলে তিনি যে অনুষ্ঠানগুলিতে সঞ্চালকের ভূমিকা পালন করতেন সেগুলি হল-রাবিশ কি রিপোর্ট, দেশ কি বাত-সহ আরও অনেক কিছু।

Ravish Kumar: এনডিটিভি ছাড়লেন বর্ষীয়ান সাংবাদিক রাবিশ কুমার

নয়াদিল্লি: বুধবার এনডিটিভি (NDTV) থেকে পদত্যাগ (resigned) করলেন বর্ষীয়ান সাংবাদিক ও চ্যানেলের সিনিয়র এগজিকিউটিউ এডিটর (Senior Executive Editor) রাবিশ কুমার (Ravish Kumar)। গতকালই এনডিটিভি থেকে পদত্যাগ করেছিলেন কো-ফাউন্ডার (Co-founders) প্রণয় রায় (Prannoy Roy) ও রাধিকা রায় (Radhika Roy)। আর তার ঠিক পরের দিনই এনডিটিভি ছাড়লেন চ্যানেলের একাধিক অনুষ্ঠানের সঞ্চালক (Host) রাবিশ কুমার। সর্বভারতীয় এই চ্যানেলে তিনি যে অনুষ্ঠানগুলিতে সঞ্চালকের ভূমিকা পালন করতেন সেগুলি হল-রাবিশ কি রিপোর্ট, দেশ কি বাত-সহ আরও অনেক কিছু।

জল্পনা, আদানি গ্রুপের (Adani Group) আরআরপিআর (RRPR) এনডিটিভির মালিকানা নিজেদের হাতে নেওয়ার পরেই বর্ষীয়ান এই সাংবাদিক এনডিটিভি ছাড়েন বলে জানা গেছে।

(The above story first appeared on LatestLY on Nov 30, 2022 09:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).