আঞ্চলিক সিনেমাকে নতুন মাত্রা দিল পঞ্জাবী ভাষার কমেডি সিনেমা 'ক্যারি অন জাট্টা ৩'। পলিউড ইন্ডাস্ট্রির আগের সব রেকর্ড ভেঙে এই সিনেমা মুক্তির পর প্রথম চারদিনে মোট সাড়ে ৪৬ কোটি টাকার ব্যবসা করল। গত, বৃহস্পতিবার মুক্তির সোনাম বাজওয়া, গিপ্পি গেরেওয়ালের এই সিনেমা বক্স ১০ কোটি ১২ লক্ষ টাকার ব্যবসা করে। এরপর শুক্র, শনি ও রবিবার যথাক্রমে ১০ কোটি ৭২, ১০ কোটি ৩২, ও ১৩ কোটি ৪০ লক্ষ টাকার ব্যবসা করেছে।
কমেডি ফ্র্যাঞ্চাইজি এই সিনেমাটির প্রথমটি রিলিজ করেছিল ২০১২ সালে। এর ৬ বছর পর ২০১৮ সালে 'ক্যারি অন জাট্টা টু' রিলিজ করে। জাট্টার কমেডির দুটি সিনেমায় বড় হিট করেছিল। তবে এবার 'ক্যারি অন জাট্টা থ্রি'-র বক্স অফিস সাফল্য সব কিছুকেই ছাপিয়ে গেল। আরও পড়ুন-প্রকাশ্যে এল 'সালার'এর নতুন পোস্টার, আদিপুরুষের ব্যর্থতা প্রভাসের আগামী ছবিতে কী প্রভাব ফেলবে
দেখুন টুইট
‘CARRY ON JATTA 3’ HAS HISTORIC WEEKEND... EMERGES BIGGEST OPENER EVER *PUNJABI FILMS*… #CarryOnJatta3 has shattered ALL PREVIOUS RECORDS for #Punjabi movies… Records PHENOMENAL NUMBERS across the globe.#GippyGrewal #SonamBajwa #HumbleMotionPictures #Boxoffice pic.twitter.com/6UA3tF7xp7
— taran adarsh (@taran_adarsh) July 3, 2023
দক্ষিণ ভারতের বাইরে কোনও আঞ্চলিক ভাষার সিনেমায় এত বড় হিট সিনেমার কথা সাম্প্রতিক কালে শোনা যায়নি। বাংলার টলিউডে যখন একটার পর একটা সিনেমা ফ্লপ করছে, দর্শক হলমুখি হলেও বড় প্রযোজনা সংস্থাগুলি 'খারাপ' সিনেমা এনে হতাশ করেছে, তখন পঞ্জাবে উল্টো চিত্র।