Tunisha Sharma Death: একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক শেহজানের? জেরার সময় কেঁদে ফেললেন তুনিশার প্রাক্তন
কেন তুনিশার সঙ্গে বিচছেদ হয়ে যায়, সে বিষয়ে বার বার শেহজান খানকে জিজ্ঞাসা করে পুলিশ। তুনিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শেহজান যখন একের পর এক দাবি করছেন,সেই সময় এক মহিলা তদন্তকারী অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
মুম্বই, ২৭ ডিসেম্বর: যত সময় গড়াচ্ছে, তত জটিল হচ্ছে তুনিশা শর্মার মৃত্যু রহস্য। এবার পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ভেঙে পড়লেন শেহজান খান। ওয়ালিভ থানায় যখন প্রয়াত অভিনেত্রীর প্রাক্তন প্রেমিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় ভেঙে পড়েন শেহজান খান। পুলিশের সামনে তিনি কেঁদে ফেলেন বলে খবর। পাশাপাশি তাঁর সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে বলে একাধিক সূত্রের তরফে যে দাবি করা হয়, তাও নস্যাৎ করে দেন শাহজান খান। পুলিশ সূত্রে খবর, গত ২ দিন ধরে শেহজান খানকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুনিশা শর্মার সঙ্গে সম্পর্ক থাকাকালীন শেহজান অন্য কোনও মহিলার সঙ্গে জড়িয়ে পড়েন কি না, সে বিষয়ে জানার চেষ্টা চলছে। শেহজান খানের গোপণ বান্ধবীর কথা জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। টানা জিজ্ঞাসাবাদের সময় মহিলার তদন্তকারী অফিসারের সামনে শেহজান খান কেঁদে ফেলেন বলে খবর।
জানা যাচ্ছে, কেন তুনিশার সঙ্গে বিচছেদ হয়ে যায়, সে বিষয়ে বার বার শেহজান খানকে জিজ্ঞাসা করে পুলিশ। তুনিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শেহজান যখন একের পর এক দাবি করছেন,সেই সময় এক মহিলা তদন্তকারী অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ওই সময়ই কেঁদে ফেলেন শেহজান খান। মহিলা অফিসারের প্রশ্নে নিজেকে ধরে রাখতে না পেরে শেহজান কেঁদে ফেলেন বলে খবর।
তুনিশা শর্মার মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে শেহজান খানের সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের দাবি করা হয়। তুনিশার বন্ধু রায়া লাবিবও এমন দাবি করেন। যা শুনে ভেঙে পড়েন অভিনেতা। এরপর মহিলা তদন্তকারী অফিসারের সামনেই কেঁদে ফেলেন তিনি।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

