Tunisha Sharma Death: 'যৌন খিদে মেটাতে মহিলাদের ব্যবহার করতেন শেহজান', বিস্ফোরক দাবি তুনিশার বন্ধু রায়ার

রায়া লাবিব আরও বলেন, শেহজানের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমনই এক মহিলার কাছ থেকে তিনি ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে সবকিছু জানতে পারেন। এরপর ওই মহিলা শেহজানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সবকিছু জানার পর শেহজানের সঙ্গে বিবাদে জড়ান তুনিশা। তবে সম্পর্ক থেকে কখনও বেরিয়ে আসতে চাননি।

Tunisha Sharma Death: 'যৌন খিদে মেটাতে মহিলাদের ব্যবহার করতেন শেহজান', বিস্ফোরক দাবি তুনিশার বন্ধু রায়ার
Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ ডিসেম্বর: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর রহস্য আরও গাঢ় হচ্ছে। তুনিশার বন্ধু অভিনেত্রী রায়া লাবিব দাবি করেন, শেহজান খানের সঙ্গে একাধিক মহিলার যৌন সম্পর্ক ছিল। এক একসঙ্গে ৬ থেকে ১০ মহিলার সঙ্গে শেহজান শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন বলে অভিযোগ করেন রায়া লাবিব। যা জানার পর তুনিশার মন ভেঙে যায়। তুনিশা পাগলের মত ভালবাসতেন শেহজানকে। ফলে শেহজান যাতে তাঁকে বিয়ে করেন, সেই দাবি জানাতে শুরু করেন তুনিশা। যা একেবারেই মেনে নিতে পারেননি শেহজান (Sheezan Khan)। শারীরিক সম্পর্ক ছাড়া তিনি তুনিশার সঙ্গে মানসিকভাবে কোনও সম্পর্কে জড়াতে চাননি বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর বন্ধু (Rayya Labib)।

রায়া লাবিব আরও বলেন, শেহজানের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমনই এক মহিলার কাছ থেকে তিনি ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে সবকিছু জানতে পারেন। এরপর ওই মহিলা শেহজানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সবকিছু জানার পর শেহজানের সঙ্গে বিবাদে জড়ান তুনিশা। তবে সম্পর্ক থেকে কখনও বেরিয়ে আসতে চাননি। কিন্তু শেহজান জোর করে তুনিশার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। যা মেনে নিতে পারেননি বলেই তুনিশার জীবন শেষ হয়ে যায় বলে দাবি করেন রায়া লাবিব।

আরও পড়ুন:  Tunisha Sharma Death: ধর্ম ভিন্ন, শ্রদ্ধা ওয়ালকরের খুনের পরই তুনিশার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত, দাবি 'প্রেমিক' শেহজানের

প্রসঙ্গত মৃত্যুর আগে তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না ঠিকই কিন্তু তার আগে প্রয়াত অভিনেত্রী সন্তানসম্ভবা হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রায়া। তিনি বলেন, তুনিশার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে তিনি সবটা জানেন না। তবে মৃত্যুর আগে তুনিশা একবার সন্তানসম্ভবা হয়ে পড়েন কিন্তু গর্ভনিরোধকের জেরে গর্ভের সন্তানকে তুনিশা শেষ করে দেন বলেও আশঙ্কা প্রকাশ করেন রায়া।

(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).