Kareena Kapoor Khan: নীতু কাপুরের জন্মদিনে 'গ্ল্যামারাস কাপুর গার্লস', নজর কাড়লেন করিনা

কালো রঙের ক্রপ টপের সঙ্গে রং মিলিয়ে প্যান্ট পরেন করিনা কাপুর খান। করিনা, করিশ্মার পাশাপাশি আলিয়া ভাটকেও দেখা যায় কাপুরদের পার্টিতে।

Kareena Kapoor Khan: নীতু কাপুরের জন্মদিনে 'গ্ল্যামারাস কাপুর গার্লস', নজর কাড়লেন করিনা
কাপুরদের জমকালো পার্টি, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৮ জুলাই: নীতু কাপুরের (Neetu Kapoor) জন্মদিনে যেন তারার মেলা। নীতুর ৬৩-র জন্মদিনে হাজির গোটা কাপুর পরিবার। কাপুরদের সঙ্গে ভাট এবং সাহানিরাও নীতুর জন্মদিনে হাজির হন। করিনা কাপুর (Kareena Kapoor Khan), রিদ্ধিমা কাপুর সাহানিরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে নীতু কাপুরের জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেন।

কালো রঙের ক্রপ টপের সঙ্গে রং মিলিয়ে প্যান্ট পরেন করিনা কাপুর খান। করিনা, করিশ্মার (Karisma Kapoor) পাশাপাশি আলিয়া ভাটকেও দেখা যায় কাপুরদের পার্টিতে। ছিলেন আলিয়ার দিদি শাহিন ভাট এবং সোনি রাজদানও। আরমান জৈনের স্ত্রী আনিশা মালহোত্রাকেও দেখা যায় নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে।

করোনা (Corona) এবং লকডাউনের (Lockdown)মধ্যে ঘরোায়াভাবে হলেও, কাপুররা যেকোনও পার্টিতে নিজেদের গ্ল্যামারাস অবতার নিয়ে হাজির হন, তা স্পষ্ট করে দেন করিনা, করিশ্মারা।

(The above story first appeared on LatestLY on Jul 08, 2021 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).