Kangana Ranaut, Elon Musk (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ৬ নভেম্বর: ট্য়ুইটারে (Twitter) ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে হলে, অর্থাৎ ব্লু টিক পেতে এবার থেকে গাঁটের কড়ি খরচ করতে হবে। ট্যুইটারের অধিকার হাতে নিয়ে এমনই ঘোষণা করেন এলন মাস্ক।  টেসলা কর্ণধরের ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।  তবে এলন মাস্কের এই সিদ্ধান্তকে সমর্থন করে সুর চড়ালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) । ট্য়ুইটার হ্যান্ডেলে ব্লু টিক রাখতে হলে প্রত্যেক মাসে USD 8 অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৫৬ টাকা করে দিতে হবে। মাস্কের সিদ্ধান্তকে স্বাগত জানান কঙ্গনা। পাশাপাশি ভারতে গাঁটের কড়ি খসানোর পাশাপাশি যাঁদের আদার কার্ড রয়েছে, তাঁদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হোক বলে দাবি জানান কঙ্গনা।

প্রসঙ্গত কঙ্গনা রানাউতকে এক সময় ট্যুইটার থেকে ব্লক করা হয়। সেই থেকে মাইক্রো ব্লগিং সাইটে আর ফিরতে পারেননি কঙ্গনা। এবার এলন মাস্কের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার পর কঙ্গনা রানাউত ফের নিজের অ্যাকাউন্ট ফিরে পাবেন কি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।