Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ সেপ্টেম্বর:  অসুস্থবোধ করায় এবার হাসপাতালে ভর্তি হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) I সোমবার রাতে দীপিকা পাড়ুকোনকে ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়I  অসুস্থবোধ করাতেই সোমবার রাতে বলিউড অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবরI তবে অভিনেত্রীর কী হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নিI  যদিও এই মুহূর্তে দীপিকা পাড়ুকোন ভাল আছেন বলে জানা যাচ্ছেI

এর আগে হায়দরাবাদে (Hyderabad) একবার দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালেI  ওই সময় হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেত্রীকেI ওই সময় হাসপাতালে চিকিৎসার পর ফের দীপিকা পাড়ুকোন শ্যুটিং শুরু করেনI

আরও পড়ুন: Mumbai: বোরখা পরতে অস্বীকার, মুম্বইতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

এই মুহূর্তে শাহরুখ খানের বিপরীতে পাঠান ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোনI শাহরুখের পাশাপাশি জন আব্রাহামও রয়েছেন ওই ছবিতেI পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ, দীপিকা, জনের এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারিI