Anushka Sharma Cameo on Qala: চার বছর পর বড় পর্দায় কামব্যাক, ভক্তদের জন্য রেট্রো লুকের ছবি শেয়ার অনুষ্কার

২০২২ এ বাবিল খান ও তৃপ্তি দিমরির ছবি 'কালা' মুক্তির পর থেকেই মানুষের মধ্যে আলোচনায় রয়েছে। এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা, যা দর্শকদের জন্য চমক হিসাবে রাখা হয়েছিল

Anushka Sharma Cameo on Qala: চার বছর পর বড় পর্দায় কামব্যাক,  ভক্তদের জন্য রেট্রো লুকের ছবি শেয়ার অনুষ্কার
Anushka Sharma on Qala Photo Credit: Instagram@AnushkaSharma1588

বাবিল খান(Babil Khan)  ও তৃপ্তি দিমরির(Tripti Dimri) ছবি 'কালা' মুক্তির পর থেকেই দর্শক থেকে সমালোচকমহলে সমাদৃত হয়েছে। তবে এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা, যা দর্শকদের জন্য চমক হিসাবে রাখা হয়েছিল। এবার তাঁর রেট্রো লুকের  সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে সকলের  সামনে আনলেন খোদ অভিনেত্রী নিজেই। আর ক্যাপশনে লিখলেন এই ছবির অংশ হতে পেরে তাঁর অভিজ্ঞতার কথা। ইতিমধ্যেই অনুষ্কাকে  অন্য লুকে দেখে তাঁর ভক্তরা সবাই অবাক। এই ছবি দিয়েই প্রায় ৪ বছর পর পর্দায় ফিরলেন অনুষ্কা শর্মা। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে শাহরুখের ছবি 'জিরো'-তে।

দেখে নিন সেই ছবি-

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).