জোহানেসবার্গ: বড়দিনের প্রাক্কালে একটি ব্রিজের (bridge) তলায় আটকে গিয়ে গ্যাস ট্যাঙ্কারে (Gas tanker) বিস্ফোরণ (blast) হওয়ার ফলে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। জখম হয়েছেন আরও একাধিক জন। এই বিস্ফোরণে ফলে আশেপাশের অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গে (Johannesburg)।
বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ফলে টাম্বো মেমোরিয়াল হাসপাতালের এমারজেন্সি ডিপার্টমেন্টের ছাদ ক্ষতিগ্রস্ত হাওয়ার পাশাপাশি দুটি বাড়ি ও গাড়ি ধ্বংস হয়ে গেছে। জখম হয়েছেন ওই এলাকায় থাকা মানুষজন। আরও পড়ুন: Taliban: দেশি-বিদেশি সমস্ত NGO সংস্থায় মহিলা কর্মীদের নিয়োগ নিষিদ্ধ করল তালিবান
এপ্রসঙ্গে এমারজেন্সি সার্ভিসেস মুখপাত্র উইলিয়াম নাটলাডি জানান, একটি সাবওয়ে ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায়। গাড়িটির ধাক্কায় তাতে আগুন লেগে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে বোকসবার সেন্ট্রাল ফায়ার স্টেশন থেকে ৬ জন দমকলকর্মীকে ওই ব্রিজে সাহায্যের জন্য ডেকে নেওয়া হয়। আরও পড়ুন: South Africa Blast Video: গ্য়াসের ট্রাকে দুর্ঘটনার পর বড় মাপের বিস্ফোরণ, দেখুন ভিডিয়ো
A gas tanker apparently stuck under a bridge exploded in Johannesburg, killing eight people, injuring several people and damaging nearby buildings, reports Reuters citing emergency services
— ANI (@ANI) December 24, 2022