West Bengal Assembly Elections 2021: রাত পোহালেই প্রথম দফার ৩০ আসনে ভোট, জেনে নিন কোন দলের কে প্রার্থী
রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোট। আগামীকাল ভোট হবে ৩০টি বিধানসভা আসনে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।
রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোট। আগামীকাল ভোট হবে ৩০টি বিধানসভা আসনে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।
একনজরে দেখে নেওয়া যাক কাল কোন কোন কেন্দ্রে ভোট, সেখানে কোন দলের কে প্রার্থী হয়েছেন
পূর্ব মেদিনীপুর
- পটাশপুর-তৃণমূল কংগ্রেস-উত্তম বারিক, বিজেপি-অম্বুজাক্ষ মাহান্তি, সংযুক্ত মোর্চা- সৈকত গিরি
- কাঁথি উত্তর-তৃণমূল কংগ্রেস-তরুণ কুমার জানা, বিজেপি-সুনীতা সিং, সংযুক্ত মোর্চা-সুতনু মাইতি
- ভগবানপুর-তৃণমূল কংগ্রেস- অর্ধেন্দু মাইতি, বিজেপি- রবীন্দ্রনাথ মাইতি, সংযুক্ত মোর্চা- শিউ মাইতি
- খেজুরি-তৃণমূল কংগ্রেস- পার্থপ্রতিম দাস, বিজেপি- শান্তনু প্রামাণিক, সংযুক্ত মোর্চা- হিমাংশু দাস
- কাঁথি দক্ষিণ-তৃণমূল কংগ্রেস- জ্যোতির্ময় কর, বিজেপি- অরূপ কুমার দাস, সংযুক্ত মোর্চা- অনুরূপ পণ্ডা
- রামনগর-তৃণমূল কংগ্রেস- অখিল গিরি, বিজেপি- স্বদেশ রঞ্জন নায়েক, সংযুক্ত মোর্চা- সব্যসাচী জানা
- এগরা-তৃণমূল কংগ্রেস- তরুণ কুমার মাইতি, বিজেপি- অরূপ দাস, সংযুক্ত মোর্চা- মানস কুমার কর মহাপাত্র
পশ্চিম মেদিনীপুর
- দাঁতন-তৃণমূল কংগ্রেস- বিক্রম চন্দ্র প্রধান, বিজেপি- শক্তিপদ নায়েক, সংযুক্ত মোর্চা- শিশির পাত্র
- কেশিয়াড়ি-তৃণমূল কংগ্রেস- পরেশ মুর্মু, বিজেপি- সোনালি মুর্মু, সংযুক্ত মোর্চা- পুলিনবিহারী বাস্কে
- খড়গপুর-তৃণমূল কংগ্রেস- দীনেন রায়, বিজেপি- তপন ভুঁইঞা, সংযুক্ত মোর্চা- শেখ সাদ্দাম আলি
- গড়বেতা-তৃণমূল কংগ্রেস- উত্তরা সিংহ, বিজেপি- মদন রুইদাস, সংযুক্ত মোর্চা- তপন ঘোষ
- শালবনি-তৃণমূল কংগ্রেস- শ্রীকান্ত মাহাত, বিজেপি- রাজীব কুণ্ডু, সংযুক্ত মোর্চা- সুশান্ত ঘোষ
- মেদিনীপুর-তৃণমূল কংগ্রেস- জুন মালিয়া, বিজেপি- শমিত দশ, সংযুক্ত মোর্চা- তরুণ কুমার ঘোষ
ঝাড়গ্রাম
- নয়াগ্রাম-তৃণমূল কংগ্রেস- দুলাল মুর্মু, বিজেপি- বকুল মুর্মু, সংযুক্ত মোর্চা- হরিপদ সোরেন
- গোপীবল্লভপুর-তৃণমূল কংগ্রেস- ডক্টর খগেন্দ্রনাথ মাহাত, বিজেপি- সঞ্জিত মাহাত, সংযুক্ত মোর্চা- প্রশান্ত দাস
- ঝাড়গ্রাম-তৃণমূল কংগ্রেস- বীরবাহা হাঁসদা, বিজেপি- সুখময় শতপতি, সংযুক্ত মোর্চা- তাপস সিনহা
- বিনপুর-তৃণমূল কংগ্রেস- দেবনাথ হাঁসদা, বিজেপি- পলান সোরেন, সংযুক্ত মোর্চা- দিবাকর হাঁসদা
পুরুলিয়া
- বান্দোয়ান-তৃণমূল কংগ্রেস- রাজীব লোচন সোরেন, বিজেপি- পারসি মুর্মু, সংযুক্ত মোর্চা- সুশান্ত বেসরা
- বলরামপুর-তৃণমূল কংগ্রেস- শান্তিরাম মাহাত, বিজেপি- বানেশ্বর মাহাত, সংযুক্ত মোর্চা- উত্তম বন্দ্যোপাধ্যায়
- বাঘমুন্ডি-তৃণমূল কংগ্রেস- সুশান্ত মাহাত, AJSU-আশুতোষ মাহাত, সংযুক্ত মোর্চা- নেপাল মাহাত
- জয়পুর-তৃণমূল কংগ্রেস- সমর্থিত নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংদে, বিজেপি- নরহরি মাহাত, সংযুক্ত মোর্চা- ফণীভূষণ কুমার
- পুরুলিয়া-তৃণমূল কংগ্রেস- সুজয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি- সুদীপ মুখার্জি, সংযুক্ত মোর্চা- পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়
- মানবাজার-তৃণমূল কংগ্রেস- সন্ধ্যা রানি টুডু, বিজেপি- গৌরী সিং সর্দার, সংযুক্ত মোর্চা- যামিনীকান্ত মান্ডি
- কাশীপুর-তৃণমূল কংগ্রেস- স্বপন কুমার বেলথারিয়া, বিজেপি- কমলাকান্ত হাঁসদা , সংযুক্ত মোর্চা- মল্লিকা মাহাত
- পারা-তৃণমূল কংগ্রেস- উমাপদ বারুই, বিজেপি- নদিয়া চাঁদ বাউরি, সংযুক্ত মোর্চা- স্বপন বাউরি
- রঘুনাথপুর-তৃণমূল কংগ্রেস- হাজারি বারুই, বিজেপি- বিবেকানন্দ বাউরি, সংযুক্ত মোর্চা- গণেশ বাউরি
বাঁকুড়া
- শালতোড়া-তৃণমূল কংগ্রেস- সন্তোষ মণ্ডল, বিজেপি- চন্দনা বাউরি, সংযুক্ত মোর্চা- নন্দদুলাল বাউরি
- ছাতনা-তৃণমূল কংগ্রেস- শুভাশিস বটব্যাল, বিজেপি- সত্যনারায়ণ মুখোপাধ্যায় , সংযুক্ত মোর্চা- ফাল্গুনি মুখার্জি
- রানিবাঁধ-তৃণমূল কংগ্রেস- জ্যোৎস্না মান্ডি, বিজেপি- ক্ষুদিরাম টুডু, সংযুক্ত মোর্চা- দেবলীনা হেমব্রম
- রাইপুর-তৃণমূল কংগ্রেস- মৃত্যুঞ্জয় মুর্মু, বিজেপি- সুধাংশু হাঁসদা, সংযুক্ত মোর্চা- মিলন মান্ডি
৩০টি কেন্দ্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে খবর। ইতিমধ্যে নির্দিষ্ট এলাকায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রের খবর, এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই প্রথম। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। ১২ হাজার রাজ্য পুলিশ থাকবে লাইন পর্যালোচনার করার জন্য।
(The above story first appeared on LatestLY on Mar 26, 2021 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

