Liquor Sale in Durga Puja: দুর্গা পুজোয় রাজ্যে রেকর্ড মদ বিক্রি, 'ড্রাই ডে' না থাকায় পাঁচ দিনে আয় ৬০০ কোটি

পুজোর পাঁচদিনে রাজ্যজুড়ে বিক্রি হয়েছে বিপুল পরিমাণ মদ। যা থেকে রাজ্য সরকারের আবগারি দফতরের আয় ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। সর্বাধিক মদ বিক্রি হয়েছে নবমীতে।

Liquor Sale in Durga Puja: দুর্গা পুজোয় রাজ্যে রেকর্ড মদ বিক্রি, 'ড্রাই ডে' না থাকায় পাঁচ দিনে আয় ৬০০ কোটি
Alcohol, Representational Image (Photo Credit: Pixabay)

দুর্গা পুজোয় (Durga Puja 2023) মদ বিক্রি থেকে রাজ্যে কোষাগারে ব্যাপক লক্ষ্মীলাভ। পুজোর পাঁচদিনে রাজ্যজুড়ে বিক্রি হয়েছে বিপুল পরিমাণ মদ (Liquor Sale)। যা থেকে রাজ্য সরকারের আবগারি দফতরের আয় ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। সর্বাধিক মদ বিক্রি হয়েছে নবমীতে (Liquor Sale in Durga Puja)। এক দিকেই ২০০ কোটির আয়। উল্লেখ্য, চলতি বছরের পুজোয় কোন 'ড্রাই ডে' (Dry Day) ছিল না। প্রতিদিনই মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).