বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে কড়া সমালোচনা করেছেন। পাল্টা নবান্ন থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এর জবাব দিয়েছেন। এবং সেই সঙ্গে মোদী সরকারকেও পাল্টা আক্রমণ করেছেন তিনি। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আবাস যোজনা্ নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে তাঁর মন্তব্য নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র আপত্তি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা সুকান্তর
সুকান্ত এদিন বলেন, যিনি প্রধানমন্ত্রী পদে বসে রয়েছেন, তাঁর উদ্দেশ্যে যেভাবে শব্দপ্রয়োগ করা হয়েছে, তা থেকে একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। উনি মুখ্যমন্ত্রী পদে বসার যোগ্য নন। তাঁকে শিখতে হবে কোথায়, কখন, কোন মন্তব্য করা উচিত। প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যে রাজ্যে কেন বিশ্বকর্মা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। ওনার উত্তর যদি এই প্রকল্পগুলি চালু হয়, তাহলে নাকি প্রধানমন্ত্রীর ছবি থাকবে না। তাহলে কার ছবি থাকবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের?
দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য
#WATCH | Alipurduar, West Bengal: On CM Mamata Banerjee's remarks, West Bengal BJP President and Union Minister Sukanta Majumdar says, "Using such kind of words against a person sitting on the post of Prime Minister, indicates that Mamata Banerjee has a lack of education. She is… pic.twitter.com/9Y5IKB6I0X
— ANI (@ANI) May 29, 2025
প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের দুর্নীতি, মুর্শিদাবাদের অশান্তি, চাকরিহারা শিক্ষক ও আরজি কর ইস্যু সহ একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। পাল্টা এর জবাবে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুরের সাম্প্রতিককালের একাধিক ঘটনা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।