Thakurpukur Murder Case Update: ঠাকুরপুকুরে যুবক খুনের কিনারা করল পুলিশ, ধৃত ২

২৪ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুরে যুবক খুনের কিনারা পুলিশের। খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি। তাদের নাম অশোক রায় এবং রবি দাস। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা ইট দিয়ে মাথায় মেরে খুনের কথা কবুল করেছে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। বুধবার সকালে ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির একটি অস্থায়ী চায়ের দোকান থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ (Dead Body)। মৃতের নাম গৌতম ঘোষ (Goutam Ghosh)। একটি অস্থায়ী দোকানের মধ্যে থেকে দেহটি উদ্ধার হয়। সকাল সাড়ে ছ'টা নাগাদ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রাতে অশোক ও রবিকে গ্রেফতার করা হয়।

Thakurpukur Murder Case Update: ঠাকুরপুকুরে যুবক খুনের কিনারা করল পুলিশ, ধৃত ২
ছবিটি প্রতীকী (Photo credits: Pixabay)

কলকাতা, ২৪ অক্টোবর : ২৪ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুরে যুবক খুনের কিনারা পুলিশের। খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি। তাদের নাম অশোক রায় এবং রবি দাস। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা ইট দিয়ে মাথায় মেরে খুনের কথা কবুল করেছে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। বুধবার সকালে ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির একটি অস্থায়ী চায়ের দোকান থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ (Dead Body)। মৃতের নাম গৌতম ঘোষ (Goutam Ghosh)। একটি অস্থায়ী দোকানের মধ্যে থেকে দেহটি উদ্ধার হয়। সকাল সাড়ে ছ'টা নাগাদ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রাতে অশোক ও রবিকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে খবর, পেশারয় রিক্সাচালক গৌতমের নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল। ওই চায়ের দোকানে বা তার আশপাশে রোজ মদ্যপান করতেন তিনি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে মদ্যপান করতে বসেছিল অশোক রায় এবং রবি দাস। মদ্যপানের আসর চলাকালীন ওই দু'জনকে উত্যক্ত করেন গৌতম। তখনই দু'জন মিলে পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে গৌতমের মাথায় আঘাত করে। বার বার আঘাতের ফলে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় গৌতমের। পরিস্থিতি বেগতিক দেখে দু'জন এলাকা ছেড়ে চম্পট দেয়। আরও পড়ুন: Youth Dead Body Recover: ঠাকুরপুকুরে দোকানঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

তদন্তে নেমে CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চিহ্নিত করে দু'জনকে। পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থানে আসেন লালবাজারের গোয়েন্দারা। আসেন হোমিসাউড শাখার আধিকারিকরাও। এরপর সূত্র ধরে রাতেই গ্রেফতার করা হয় অশোক ও রবিকে। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে।

(The above story first appeared on LatestLY on Oct 24, 2019 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).